Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক শ্রীলঙ্কার সেনাবাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে বাদ পড়লো
আন্তর্জাতিক

শ্রীলঙ্কার সেনাবাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে বাদ পড়লো

By Saleh MohammadSeptember 26, 20191 Min Read

আন্তর্জাতিক ডেস্ক : শান্তিরক্ষা মিশনে শ্রীলঙ্কার সেনাবাহিনীর সদস্যদের আর মোতায়েন করবে না জাতিসংঘ। মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত সাভেন্দ্র সিলভা (৫৫) নামে এক কর্মকর্তাকে শ্রীলঙ্কার সেনাপ্রধান নিয়োগ দেওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

448d4b91dbfd4145beff562eb314ff40বুধবার নিউ ইয়র্কে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন জাতিসংঘের মুখপাত্র ফারহান হক। জাতিসংঘের সিদ্ধান্তের বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি শ্রীলঙ্কা।

গত জুলাইয়ে শ্রীলঙ্কার সেনাপ্রধান মহেশ সেনানায়েকের মেয়াদ শেষ হলে আগস্টে তার স্থলে নিয়োগ পান লেফটেন্যান্ট জেনারেল সাভেন্দ্র সিলভা। তামিল বিদ্রোহী গোষ্ঠী এলটিটিই-র সঙ্গে ২৬ বছরের গৃহযুদ্ধ অবসানের চূড়ান্ত ধাপে একটি সেনা ইউনিটের নেতৃত্ব দিয়েছেন তিনি। তবে তার বিরুদ্ধে হাজার হাজার বেসামরিক মানুষ হত্যার অভিযোগ রয়েছে। জাতিসংঘের হিসেবে যুদ্ধের শেষ মাসে প্রায় ৪৫ হাজার তামিল বেসামরিক মানুষ হত্যার শিকার হয়েছে। অন্যান্য হিসেবে এই সংখ্যা আরও বেশি।

বুধবার জাতিসংঘের মুখপাত্র ফারহান হক বলেন, আন্তর্জাতিক মানবিক ও মানবাধিকার আইন লঙ্ঘনের মারাত্মক অভিযোগে লেফটেন্যান্ট জেনারেল সাভেন্দ্র সিলভার সম্পৃক্ত থাকার তথ্যসমৃদ্ধ ও বিশ্বাসযোগ্য অভিযোগ সত্ত্বেও তাকে সেনাপ্রধান নিয়োগ দেওয়ায় আমরা শ্রীলঙ্কার কাছে উদ্বেগ প্রকাশ করেছি। তিনি জানান, ওই নিয়োগের আলোকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন বিভাগ শ্রীলঙ্কার সেনাসদস্যদের ভবিষ্যতে মোতায়েন করা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement

সংঘাত কবলিত এলাকায় শান্তি ফেরাতে বিভিন্ন দেশের সেনা সদস্যদের সমন্বয়ে গঠিত শান্তিরক্ষা মিশন মোতায়েন করে থাকে জাতিসংঘ।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)
Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa