Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক সংখ্যালঘুদের ওপর নৃশংসতা চালিয়েই যাচ্ছে মিয়ানমার সেনাবাহিনী
আন্তর্জাতিক

সংখ্যালঘুদের ওপর নৃশংসতা চালিয়েই যাচ্ছে মিয়ানমার সেনাবাহিনী

By Protik HossainOctober 25, 2019Updated:October 25, 20192 Mins Read

Myanmar-army20190529202135

Advertisement
জুমবাংলা ডেস্ক : মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, মিয়ানমার সেনাবাহিনী জাতিগত সংখ্যালঘুদের ওপর নৃশংসতা চালিয়েই যাচ্ছে। এ নৃশংসতা বন্ধ করার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না।

সম্প্রতি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক নতুন প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। মিয়ানমার সেনাবাহিনী দেশটির বিভিন্ন স্থানে দ্ব›দ্ব-সংঘাতের ভিত্তিতে জাতিগত সংখ্যালঘুদের ওপর নতুন করে অত্যাচার চালিয়ে যাচ্ছে।

প্রতিবেদনে সশস্ত্র বাহিনী কর্তৃক নির্বিচারে গ্রেফতার, আটক ও নির্যাতনের শিকার হওয়া জাতিগত কাচিন, লিসু, শান, তা’আং ও রোহিঙ্গা মুসলিমের কথা বলা হয়েছে।

পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পরিচালক নিকোলাস বেকুয়েলিন বলেন, মিয়ানমার সেনাবাহিনী অপরাধ প্রবণতা থেকেই বেসামরিক লোকদের ওপর আগের মতো নিষ্ঠুর ও নির্মম অত্যাচার করছে। যা যুদ্ধাপরাধের শামিল। দেশটিতে জবাবদিহিতা না থাকায় সেনাবাহিনীকে সামরিক বাহিনীর নির্মমতার কাজে ব্যবহার করা হচ্ছে। ২০১৭ সালে সেনাবাহিনীর নির্যাতনে মিয়ানমার থেকে সীমান্ত পেরিয়ে রোহিঙ্গা মুসলমানরা বাংলাদেশে পালিয়ে যায়।

রাখাইনে মুসলিম রোহিঙ্গা সংখ্যালঘুদের আবাস ছাড়াও মূলত বৌদ্ধ এবং খ্রিস্টান কাচিন ও শান রাজ্যেও কয়েক দশক ধরে অভ্যন্তরীণ বিরোধ লেগে রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বুধবার (২৩ অক্টোবর) বাকুতে জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম) সম্মেলনে রোহিঙ্গা সংকট সমাধান প্রক্রিয়ায় মিয়ানমারের ভূমিকার বিষয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন। রোহিঙ্গা সংকটের দোষীদের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

অনুকূল পরিবেশ নিশ্চিত করা এবং রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পরও মিয়ানমার এ পর্যন্ত কোনো রোহিঙ্গাকে ফিরিয়ে নেয়নি বলে জানান তিনি।
এর একদিন আগেই ২২ অক্টোবর মিয়ানমার সরকার বলেছে, ২৯ জন রোহিঙ্গা মিয়ানমারে স্বেচ্ছায় ফিরে গেছে। তারও আগে ঢাকাস্থ মিয়ানমার দূতাবাস জানিয়েছে, এ পর্যন্ত ৩৫১ জন রোহিঙ্গা স্বেচ্ছায় ফিরে গেছে।

একদিকে মিয়ানমার বলছে, রোহিঙ্গা মুসলিমরা নিজ দেশে ফিরে আসছে, অন্যদিকে সেনাবাহিনী তাদের আটক করে পুলিশে দিচ্ছে।

রাখাইন রাজ্য থেকে ইয়াঙ্গুন শহরে যাওয়ার চেষ্টা করতে গিয়ে সেপ্টেম্বরে ৩০ জন রোহিঙ্গা পুরুষ, নারী ও শিশুকে আটক করা হয়।

মিয়ানমারের নাগরিক রেজিস্ট্রেশন আইনের অধীনে মোট ২১ রোহিঙ্গাকে দুই বছর করে কারাদন্ড দেওয়া হয়েছে, যার মধ্যে বলা হয়েছে যে নাগরিকদের তাদের পরিচয় প্রমাণের জন্য অবশ্যই ‘রেজিস্ট্রেশন কার্ড’ রাখতে হবে। এ আইনটি মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে, যারা এ দেশের নাগরিকত্ব বঞ্চিত এবং সরকারিভাবে রাষ্ট্রহীন। এ দলে থাকা নয় শিশুকে কিশোর আটক কেন্দ্রে পাঠানো হয়েছিল।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)
Related Posts
Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

July 21, 2026
Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

July 21, 2026
মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

July 21, 2026

Latest News

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

রাজীব খাণ্ডেলওয়াল

‘স্ত্রীর গোলামি’ করতেই শান্তি পাই : রাজীব খাণ্ডেলওয়াল

রাজা

৪০ রানী নিয়ে পোশাক ছাড়াই গোসল করতেন এই রাজা

অভিনেত্রী স্বরা

ককরোচ জনতা পার্টির আন্দোলন থেকে অভিনেত্রী স্বরার স্বামী গ্রেপ্তার

Saudi

সৌদিতে গৃহকর্মীদের ইকামা নবায়নে বড় সুখবর

UK-prime-minister

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহ্যাম

হরমুজ

হরমুজ দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না, হুঁশিয়ারি ইরানের

Sap

বিমার টাকার লোভে বিছানায় বিষধর সাপ ছেড়ে স্বামীকে হত্যা!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa