Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ সংঘর্ষের ঘটনায় ২ কাউন্সিলর প্রার্থীসহ গ্রেফতার ৬
ঢাকা বিভাগীয় সংবাদ

সংঘর্ষের ঘটনায় ২ কাউন্সিলর প্রার্থীসহ গ্রেফতার ৬

By Shamim Rezaজানুয়ারি 13, 20212 Mins Read

Advertisement

জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে মঙ্গলবার সন্ধ্যায় আসন্ন তারাব পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় বুধবার সকালে রূপগঞ্জ থানায় ১৪১ জনকে আসামি করে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই কাউন্সিলর প্রার্থীসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, আগামী ১৬ জানুয়ারি তারাব পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও বর্তমান কাউন্সিলর আনোয়ার হোসেন (ডালিম প্রতীক) ও আরেক প্রার্থী রুহুল আমিন (উটপাখি প্রতীক) মিছিল শোডাউনের আয়োজন করে। সন্ধ্যায় উভয় পক্ষের মিছিল নোয়াপাড়া মহিলা মাদ্রাসার সামনে মুখোমুখি হলে উভয়পক্ষের সমর্থরা উত্তেজিত হয়ে উঠে। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সন্ধ্যা থেকে রাত ৭টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। হামলাকারীরা ৪টি মোটরসাইকেল, ১টি প্রাইভেটকারসহ দুটি টেক্সটাইলে মিলে ব্যাপক ভাংচুর করে।

খবর পেয়ে রাত ৭টার দিকে নারায়ণগঞ্জ জেলার নির্বাচন কর্মকর্তা মতিয়ার রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফা খাঁন, নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মাহীন ফরাজী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবুর রহমান ও রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় বুধবার সকালে কাউন্সিলর প্রার্থী রুহুল আমিনের চাচাতো ভাই নাজমুল হাসান কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেনসহ ১৬ জন নামীয়সহ আরো অজ্ঞাতনামা ৮০ জনকে আসামি করে এবং কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেনের ছোট ভাই শাহজালাল বাদী হয়ে কাউন্সিলর প্রার্থী রুহুল আমিনসহ ১৫ জন নামীয়সহ আরো অজ্ঞাতনামা ৩০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করে।

মামলার ভিত্তিতে পুলিশ কাউন্সিলর প্রার্থী রুহুল আমিন (উটপাখি প্রতীক), আনোয়ার হোসেন (ডালিম প্রতীক), রাজিব, সোহেল, হাবিবুর রহমান ও সাইদুর রহমান নামে ৬ জনকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করেছে।

এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ার রহমান বলেন, দুই কাউন্সিলর প্রার্থী সমর্থকের মধ্যে সংঘাতের ঘটনায় রূপগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। দুই কাউন্সিলর প্রার্থীসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে সে এলাকায় ৪জন ম্যাজিস্ট্রেট টহলরত আছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তাছাড়া নির্বাচন সুষ্ঠু করতে সব রকম ব্যবস্থা নেয়া হচ্ছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
মা

নোয়াখালীতে পুকুরের মোটরের তারে জড়িয়ে প্রাণ গেল মা-ছেলের

জুন 19, 2026
বয়লার

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ, আহত ১৫

জুন 19, 2026
শাহ মুনিমের

সিলেটকে গ্লোবালাইজড নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান শাহ মুনিমের

জুন 18, 2026
Latest News
মা

নোয়াখালীতে পুকুরের মোটরের তারে জড়িয়ে প্রাণ গেল মা-ছেলের

বয়লার

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ, আহত ১৫

শাহ মুনিমের

সিলেটকে গ্লোবালাইজড নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান শাহ মুনিমের

আর্জেন্টিনার পতাকা

২০০ ফুট উঁচু টাওয়ারে আর্জেন্টিনার পতাকা টাঙালেন ভক্তরা

এএসআই সঞ্জয় মিত্র

গৃহকর্মীকে গরম কড়াইয়ের ছ্যাঁকা, এএসআই দম্পতি গ্রেপ্তার

বৃষ্টি

সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় বিদ্যালয় মাঠ, থমকে যায় শিক্ষার পরিবেশ

আরিফ

মুন্সীগঞ্জে আরিফ হত্যা মামলার রহস্য উন্মোচন করল পিবিআই

আটক

মানিকগঞ্জে মাদকসহ একই পরিবারের তিনজন আটক, পরে বাড়িতে অগ্নিসংযোগ

শিশু

গাইবান্ধার বাঙালি নদীতে ডুবে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

Shibaloy

সাড়ে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa