Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক সংঘাতের শুরুতেই আমরা মার্কিন রণতরীগুলো ডুবিয়ে দেব : আইআরজিসি
আন্তর্জাতিক

সংঘাতের শুরুতেই আমরা মার্কিন রণতরীগুলো ডুবিয়ে দেব : আইআরজিসি

By Saleh MohammadSeptember 16, 20192 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দেশটি থেকে চারদিকে ২,০০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের সবগুলো মার্কিন সামরিক ঘাঁটি ও যুদ্ধজাহাজ ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। আইআরজিসি’র অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিযাদে রোববার এক টেলিভিশন সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সংঘাতের শুরুতেই আমরা মার্কিন রণতরীগুলো ডুবিয়ে দেব : আইআরজিসিতিনি বলেন, “মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোর পাশাপাশি তাদের বিমানবাহী জাহাজ ও অন্যান্য রণতরী আমাদের নিবিড় পর্যবেক্ষণ ও ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। ২,০০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কোনো মার্কিন ঘাঁটি ইরানের হামলার আওতামুক্ত নয়।”

তিনি বলেন, “তারা (আমেরিকানরা) ভেবেছে রণতরীগুলো নিয়ে তারা যদি ইরানের পানিসীমা থেকে ৪০০ কিলোমিটার দূরে থাকতে পারে তাহলে আমাদের ক্ষেপণাস্ত্র তাদের নাগাল পাবে না। কিন্তু (বাস্তবতা হচ্ছে) তারা কোথায় আছে সেটা মোটেই গুরুত্বপূর্ণ ব্যাপার নয়, সংঘাত শুরু হলে প্রথমেই আমরা তাদের রণতরীগুলোতে হামলা চালাব।”

জেনারেল হাজিযাদে বলেন, ক্ষেপণাস্ত্র প্রযুক্তির দিক দিয়ে মধ্যপ্রাচ্যের শীর্ষে রয়েছে ইরান এবং আন্তর্জাতিক পরিসরেও ইরানের ক্ষেপণাস্ত্রকে সবাই সমীহ করে চলে। ক্ষেপণাস্ত্র প্রযুক্তির দিক দিয়ে ইরান বিশ্বের হাতে গোনা কয়েকটি শক্তির কাতারে শামিল হয়েছে বলে তিনি জানান।

Advertisement

আইআরজিসি’র এই কমান্ডার বলেন, আমেরিকা বা ইরান কেউই মধ্যপ্রাচ্যে যুদ্ধ চায় না। কিন্তু পারস্য উপসাগরে আমেরিকার সামরিক উপস্থিতি বেড়ে যাওয়ার কারণে দুর্ঘটনা থেকেও একটি বড় ধরনের যুদ্ধ বেধে যেতে পারে এবং সে যুদ্ধের জন্য তেহরান পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে।

জেনারেল হাজিযাদে গত জুন মাসে ইরানের আকাশসীমায় অনুপ্রবেশকারী একটি মার্কিন গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার কথা উল্লেখ করে বলেন, “ড্রোনটি আমাদের আকাশসীমার কয়েক কিলোমিটার ভেতরে অনুপ্রবেশ করেছিল।

এমনকি এটি যদি মাত্র কয়েক মিটারও প্রবেশ করত তবুও আমরা সেটিকে গুলি করে ফেলে দিতাম।” তিনি আরো বলেন, ওই ড্রোন ভূপাতিত করার পর আমরা সম্ভাব্য যুদ্ধের আশঙ্কায় মধ্যপ্রাচ্যের দু’টি মার্কিন সামরিক ঘাঁটি এবং ওমান সাগরে অবস্থিত একটি মার্কিন বিমানবাহী রণতরী টার্গেট করে ক্ষেপণাস্ত্র স্থাপন করেছিলাম।

মার্কিন সরকার গ্লোবাল হক মডেলের ওই ড্রোনটির ব্যাপারে এতদিন দাবি করত, এই ড্রোন যেকোনো রাডার ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে এবং এটিকে গুলি করে ভূপাতিত করা সম্ভব নয়। কিন্তু ইরান এটিকে ভূপাতিত করার পর পাশ্চাত্য ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)
Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa