Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home সংসদ থেকে এমপি হারুনের ‘ওয়াক আউট’
রাজনীতি

সংসদ থেকে এমপি হারুনের ‘ওয়াক আউট’

By Shamim RezaJune 23, 20202 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : জাতীয় সংসদ থেকে ‘ওয়াক আউট’ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) হারুনুর রশিদ। সংসদের বৈঠকে সভাপতির দায়িত্বপালনকারী ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার বিরুদ্ধে ‘বক্তব্যে হস্তক্ষেপের’ অভিযোগ তুলে তিনি এই ‘ওয়াক আউট’ করেন।

মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনার সময় অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এই সাংসদ।

আজ বাজেটের ওপর আলোচনার জন্য এমপি হারুনুর রশিদকে ১২ মিনিট সময় দেওয়া হয়। বক্তব্যের শেষ পর্যায়ে তিনি চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের ‘উন্নয়নের কথা চিন্তা না করে’ মানুষ বাঁচানোর স্বার্থে জাতীয় ঐক্য গড়ে তোলার প্রস্তাব করেন।

এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানসহ দলটির ‘হাজার হাজার’ নেতাকর্মীর বিরুদ্ধে ‘মিথ্যা মামলার’ অভিযোগ তুলে তা প্রত্যাহারের দাবি করেন।

সংসদে তারেক জিয়ার প্রসঙ্গ ওঠায় সরকারি দলের সংসদ সদস্যরা প্রায় সবাই তার প্রতিবাদ করেন। এ সময় সংসদে হইচই শুরু হয়।
এরই মধ্যে হারুনুর রশিদের নির্ধারিত ১২ মিনিট শেষ হয়ে যায়। তবে তিনি না বসে বক্তব্য অব্যাহত রাখেন এবং সময় বাড়িয়ে দেওয়ার জন্য ডেপুটি স্পিকারের কাছে আবেদন করেন।

কিন্তু ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া সময় না বাড়ালে এর প্রতিবাদে সংসদ কক্ষ ত্যাগ করতে উদ্যত হন হারুনুর রশিদ। ডেপুটি স্পিকার তখন তাকে বসতে এবং তার কথা শুনতে অনুরোধ করেন।

এ পর্যায়ে হারুন চেয়ারে বসলে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, ‘আপনি জাতীয় ঐক্যের কথা বলেছেন এটি সুন্দর প্রস্তাব। কিন্তু আপনি এমন দুজন ব্যক্তির নাম উল্লেখ করেছেন, যাদের কথা আমি সংসদের এই চেয়ারে বসে উচ্চারণ করতে চাই না। একটি নির্বাচিত সরকার কোনো কনভিক্টেড ব্যক্তির সঙ্গে ঐক্য করতে পারে না।’

বিএনপির এই এমপি ‘কিছু অসংসদীয় কথা’ তার বক্তব্যে বলেছেন উল্লেখ করে ডেপুটি স্পিকার তা সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার ঘোষণা দেন। পরে সংসদ নেতা শেখ হাসিনার পরামর্শে তিনি বাজেটের ওপর আরও এক মিনিট বক্তব্য দেওয়ার সুযোগ দেন হারুনকে।

এ সময় হারুন ফ্লোর নিয়ে বক্তব্য দিতে অস্বীকৃতি জানান এবং স্পিকারের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, ‘আপনি সময় বাড়িয়ে দেননি। মাননীয় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলার পর আপনি এক মিনিট সময় বাড়িয়েছেন। আমি আর বক্তব্য দেব না। আপনি আমার বক্তব্যে ইন্টারাপ্ট করেছেন। এর প্রতিবাদে আমি সংসদ থেকে ওয়াক আউট করছি।’ এ কথা বলে অধিবেশন কক্ষ ত্যাগ করেন হারুন।

তার ওয়াকআউটের পর কেউ কেউ ফ্লোর চাইলে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, ‘উনার (হারুনের) প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি একাই যথেষ্ট। সংসদে কোনো সদস্য অসংসদীয় বক্তব্য দিলে আমি অবশ্যই ইন্টারাপ্ট করব। এটা সরকারি দলের কেউ দিলেও করব, বিরোধী দলের কেউ দিলেও করব।’

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
জামায়াত

যারা বছরের পর বছর গুপ্ত ছিল, তারাই আজ মজলুমদের গুপ্ত বলে : জামায়াত

January 31, 2026
বিএনপি জোট

বিএনপি জোট মনোনীত প্রার্থীর টাকা বিতরণের ভি‌ডিও ভাইরাল

January 31, 2026
বিনামূল্যে ইন্টারনেট

বিএনপি ক্ষমতায় গেলে সবাই বিনামূল্যে ইন্টারনেট পাবে : মাহদী আমিন

January 31, 2026
Latest News
জামায়াত

যারা বছরের পর বছর গুপ্ত ছিল, তারাই আজ মজলুমদের গুপ্ত বলে : জামায়াত

বিএনপি জোট

বিএনপি জোট মনোনীত প্রার্থীর টাকা বিতরণের ভি‌ডিও ভাইরাল

বিনামূল্যে ইন্টারনেট

বিএনপি ক্ষমতায় গেলে সবাই বিনামূল্যে ইন্টারনেট পাবে : মাহদী আমিন

আচরণবিধি লঙ্ঘন

আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী অপরাধ বিষয়ে ব্যাখ্যা চেয়ে নুরকে শোকজ

মির্জা আব্বাস

শুনলাম একটা দল নাকি ৪০ লাখ বোরকা বানাইসে : মির্জা আব্বাস

Tarak Rahman

যারাই বিভ্রান্ত করতে আসবে দেখামাত্র বলবেন, ‘গুপ্ত’ তোমরা : তারেক রহমান

জামায়াত আমির

আমরা একটি মানবিক বাংলাদেশ চাই : জামায়াত আমির

মির্জা ফখরুল

আমরা রাজনীতি করি মানুষের কল্যাণ ও শান্তির জন্য : মির্জা ফখরুল

মির্জা ফখরুল

হিন্দু সম্প্রদায়ের জন্য যদি শহীদ হতে হয়, আমি প্রথম শহীদ হবো: মির্জা ফখরুল

বিএনপি

ক্ষমতায় গেলে প্রযুক্তি খাতের যে ৭ বিষয়ে কাজ করবে বিএনপি, জানালেন ওয়াহিদুজ্জামান

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.