
সংসদ নির্বাচন আইন অনুযায়ী, কেউ স্বতন্ত্র থেকে নির্বাচনে প্রার্থী হতে চাইলে সংশ্লিষ্ট আসনের ১ শতাংশ ভোটারকে সমর্থক হিসেবে দেখাতে হয়। এক্ষেত্রে ১ শতাংশের ভোটারের নাম ও স্বাক্ষরের তালিকা জমা দিতে হয় মনোনয়নপত্রের সঙ্গে। ১ শতাংশের ভোটারের নাম ও স্বাক্ষরের তালিকা জমা না দেওয়ায় রিটানিং কর্মকর্তা প্রথম এদের মনোনয়ন বাতিল করেন। পরে এরা ইসিতে আপিল করেন। ইসিতে এসে ভুয়া ঠিকানা দেওয়ায় তাদেরকে আটক করা হয়।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বিপক্ষে যাওয়ায় আব্দুল মান্নান নির্বাচন কমিশনে আপিল করেন। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে আপিলের শুনানিতে তিনি ছয়জন সমর্থক নিয়ে আসেন। যারা ভূয়া ভোটার হিসেবে প্রতীয়মান হয়। ফলে আব্দুল মান্নান ও তার ছয় সহযোগীকে শের-ই-বাংলা নগর থানা পুলিশের কাছে সোপর্দ করে নির্বাচন কমিশন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



