Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ‘সকালে জোরে কাশি দিলে নারায়ণগঞ্জ ফাঁকা হয়ে যাবে’
বিভাগীয় সংবাদ

‘সকালে জোরে কাশি দিলে নারায়ণগঞ্জ ফাঁকা হয়ে যাবে’

By Saiful IslamSeptember 12, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : বিএনপিকে উদ্দেশ করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘সকালে ঠিকমত জোরে কাশি দিলে নারায়ণগঞ্জ শহর ফাঁকা হয়ে যাবে অর্ধেক। অথচ তারাই এখন কাঁচের ঘরে থেকে আমাদের নিয়ে নানা ধরনের কথা বলেন। আমাদের গালি দেক কোন সমস্যা নাই কিন্তু নারায়ণগঞ্জের রাজপথে দাঁড়িয়ে বঙ্গবন্ধু আর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অকথ্য ভাষায় গালাগাল করবে এগুলো সহ্য করবো না। এগুলো মেনে নেওয়ার মত না। অন্তত আমরা মেনে নিতে পারবো না।

‘সকালে জোরে কাশি দিলে নারায়ণগঞ্জ ফাঁকা হয়ে যাবে’

Advertisement

সোমবার (১১ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সোনারগাঁও আওয়ামী লীগের সভাপতি সামছুল ইসলাম ভূঁইয়া।

এ সময় শামীম ওসমান আরও বলেন, আমরা যারা ৭৫ এর পরে রাজনীতিতে এসেছি তারা শেখ হাসিনাকে মায়ের দৃষ্টিতে দেখি। ওরা আমাদের মাকে নিয়ে অশ্লীল ভাষায় গালাগাল করবে, এটাতো আমরা মেনে নিব না। এমন কর্মকাণ্ড আমরা মেনে নিতে পারি না। তাই মনে হয়েছে এবার ঘণ্টা বাজানোর সময় এসেছে। কারণ দেশের সবগুলো আন্দোলন শুরু হয়েছে এ নারায়ণগঞ্জ থেকে। তাই নারায়ণগঞ্জেই আমাদের ঘণ্টা বাজাতে হবে।

তিনি বলেন, নারায়ণগঞ্জে একজন আছে পলিটিক্যাল প্রস্টিটিউট। তিনি বলেছেন পুলিশ ছাড়া নামতে। আমি পুলিশের কাছে অনুরোধ করছি আপনাদের যত পুলিশ আছে, সব তাদের পক্ষে যান। সব নিয়ে ঘোষণা করেন পুলিশ আমাদের পক্ষে আছে, তারপর ২৪ ঘণ্টার মধ্যে নারায়ণগঞ্জ ছাড়া করে দিব।

শামীম ওসমান বলেন, রাজনীতিতে কিছু হিসাব নিকাশের বিষয় আছে। আমি যে সব জানি তা না। তবে খোঁজ খবর রাখি। ওরা ষড়যন্ত্রের খেলায় মেতে উঠেছে। ওরা তারাই যারা স্বাধীনতার সময় ত্রিশ লাখ মানুষের জীবন নিয়েছিল। দুই লাখ মা-বোনের সম্ভ্রম নিয়েছিল। ওরা ইসলামের কথা বলে মানুষ জবাই করেছিল। আমরা কি এই জন্য মাঠে নামবো, না এই জন্য মাঠে নামবো না।

নামবো স্বাধীনতার সপক্ষের শক্তির জানান দিতে। কী লজ্জা আমাদের? এই শহীদদের রক্তের বিনিময়ে স্বাধীন দেশ রক্ষা করতে আমাদের এক হতে হয়। এই বয়সে মুক্তিযোদ্ধাদের রাস্তায় নেমে স্লোগান দিতে হয়। সেই সময়ে মুক্তিযোদ্ধারা স্লোগান দিয়েছিলেন, ‘বীর বাঙালী অস্ত্র ধর, বাংলাদেশ স্বাধীন কর।’ আর আজকে আমাদের স্লোগান ধরতে হয়, ‘বীর বাঙালী ঐক্য গড়ো, বাংলাদেশ রক্ষা কর।’

সমাবেশের বিষয়ে শামীম ওসমান বলেন, সেদিন নারায়ণগঞ্জের মানুষ দেখিয়ে দেবে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি ছিল, আছে এবং থাকবে। আপনারা ১৬ তারিখ দেখিয়ে দেবেন, আমরা এমন আওয়াজ তুলব, যা সারাদেশে ছড়িয়ে পড়বে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
৭ বছরের শিশু

৭ বছরের শিশু ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

July 6, 2026
Manikganj

ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড

July 5, 2026
Manikganj

আওয়ামী লীগ-বিএনপি নেতার যোগসাজশে নদী শাসন প্রকল্পের মাটি বিক্রি!

July 5, 2026

Latest News

৭ বছরের শিশু

৭ বছরের শিশু ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

Manikganj

ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড

Manikganj

আওয়ামী লীগ-বিএনপি নেতার যোগসাজশে নদী শাসন প্রকল্পের মাটি বিক্রি!

এমডির অণ্ডকোষ

এমডির অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর করা সেই লিটু গ্রেপ্তার

ইউপি চেয়ারম্যান

টাঙ্গাইলে নারীকে পেটালেন ইউপি চেয়ারম্যান, ভিডিও ভাইরাল

Manikganj

অন্ধের জমি রক্ষায় এসপির দ্বারস্থ পরিবার, এএসআইয়ের হুমকি!

Nganj

আসামি ধরতে গেলে ৩ পুলিশসহ চারজনকে কুপিয়ে জখম

JoypurHat

২ কোটি ২৮ লাখ টাকার স্বর্ণের বারসহ কারবারি আটক

ভাইসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে জব্দ ৬৬ কেজি সিসা, যমজ ভাইসহ গ্রেপ্তার ৩

প্রবাসীর স্ত্রী

৩ সন্তানকে ফেলে মসজিদের ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa