Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home সচেতনতায় এগিয়ে যৌনকর্মী, পিছিয়ে খদ্দের
জাতীয়

সচেতনতায় এগিয়ে যৌনকর্মী, পিছিয়ে খদ্দের

By Shamim RezaDecember 7, 20193 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : কিশোরী বয়সে এ পথে নামি। মায়ের কাছ থেকেই এ পথে আসা। প্রথম প্রথম জেনেছি মায়ের কাছেই। এরপর এনজিওর মাধ্যমে। প্রতিদিন দশের অধিক খদ্দের সামলাই। কনডম ছাড়া একটি কাজও করি না। খদ্দের না আসে, নাই। আমার শরীর আমাকেই রক্ষা করতে হবে। বেশ্যা হতে পারি, রোগের সঙ্গে আপস করতে পারি না।

যশোর যৌনপল্লীর প্রীতি (ছদ্মনাম) নামের এক কর্মী ঠিক এভাবেই নিজের সচেতনতার কথা জানালেন। ১৪ বছর বয়সে এ পাড়ায় এসেছেন তিনি। মায়ের মৃত্যু হয়েছে দুবছর আগে। মায়ের হাত ধরেই এখানে আসা। এরপর আর ফেরা হয়নি অন্ধকার এ গলি থেকে। আগে পল্লীতেই থাকতেন রাতদিন। এখন দিনে কাজ করেন, রাতে স্বামীর সঙ্গে শহরের ভাড়া বাসায় থাকেন।

সম্প্রতি যশোর শহরের মন্দিরের কাছে বহুল পরিচিত যৌনপল্লীতে সাক্ষাৎ মেলে প্রীতির। পরিচয় দিয়ে এইডস সম্পর্কে প্রশ্ন করতেই নানা অভিজ্ঞতার কথা বলেন এ নারী। বলেন, ‘বেশ্যার শরীরকে অনেকেই ভয় পায়। অথচ, আমি খদ্দেরের শরীরকে ভয় করি। কনডম ছাড়া একটি কাজও করি না। লাখ টাকা দিলেও করব না। কার শরীরে কি আছে, তা তো আগে থেকে জানা যায় না। আর রোগ হয়ে গেলে জেনেই বা কি লাভ! এ কারণে এখন পর্যন্ত কনডম ছাড়া কাজ করিনি।’

তিনি বলেন, ‘এ নিয়ে রোজ খদ্দেরের সঙ্গে ঝগড়া হয়। কেউ কেউ গায়ে হাতও তোলে। আবার কেউ টাকার লোভ দেখায়। পাত্তা দিই না। সুযোগ পেলে আমিও ঝেঁটিয়ে বিদায় করি। আমার শরীর, আমাকেই ভালোবাসতে হবে।’

পাশে বসে থাকা দোলা নামের আরেক জন বলেন, ‘খদ্দেরদের সবাই সমান না। বেশির ভাগই কনডমে কাজ করেন। আবার কেউ কেউ এমনিতেই কাজ করতে চান। আমাদেরও হয়তো আর উপায় থাকে না। যৌনকর্মীদের অনেকেই খদ্দেরের জোরাজুরিতে রাজি হয়।’

বেসরকারি বিদেশি সংস্থার (এনজিও) মাধ্যমে ছয় বছর আগে প্রশিক্ষণ নিয়েছেন দোলা। কনডম পেয়ে থাকেন এনজিওগুলো থেকেই। কখনও কখনও নিজেই কিনে আনেন। বলেন, ‘আমি চাইলেই প্রীতির মতো শক্ত অবস্থান নিয়ে থাকতে পারি না। শরীর আর আগের মতো নেই। নেশার টাকা, ঘর ভাড়া, খাবারের টাকা জোগাড় করতে হয়। এ কারণে খদ্দেরের কথাই আমার কথা। খদ্দের সচেতন থাকলে আমাদের আর ভয় থাকে না। সবার বেঁচে থাকার জন্যই সতর্ক থাকা উচিত। অথচ এক্ষেত্রে সব দোষ যৌনকর্মীদের। খদ্দেরের আচরণ নিয়ে কেউ জানতে পারে না।’

যৌনকর্মী এবং এইডস সচেনতা প্রসঙ্গে মন্তব্য জানতে চাওয়া হয় এইডস এসটিডি প্রোগ্রামের পরিচালক অধ্যাপক সামিউল ইসলামের কাছে।

তিনি বলেন, ‘সাধারণের মধ্যে যৌনপল্লী নিয়ে অন্যরকম ধারণা থাকলেও আমাদের কাছে যৌনকর্মীদের মধ্য থেকে এইডস আক্রান্ত রোগী বেশি শনাক্ত হয়েছে, তা মনে করি না। এর কারণ হচ্ছে যৌনকর্মীরা এখন অনেক সচেতন।’

তিনি আরও বলেন, ‘আমরা এই জনগোষ্ঠীকে নানাভাবেই সহায়তা দিয়ে যাচ্ছি। আর এটি করতে হচ্ছে আমাদের স্বার্থেই। একটি জনগোষ্ঠীকে বাদ দিয়ে আপনি সবাইকে সুরক্ষা দিতে পারবেন না। এইডস থেকে রক্ষায় সরকার বিনামূল্যে কনডম দিচ্ছে। এতে করে অনেক যৌনরোগ থেকেও রেহাই মিলবে।’

বিশেষ জনগোষ্ঠীকে কনডম ব্যবহারে উৎসাহিত করা এবং সঠিকভাবে ব্যাপারে প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা করা হয়েছে। এগুলো দীর্ঘদিন ধরে এনজিওগুলো দিয়ে আসছে বলেও জানান তিনি।

সামিউল ইসলাম বলেন, ‘আমাদের লক্ষ্য এইডস আক্রান্ত নব্বই ভাগ রোগীকে শনাক্ত করা এবং তার মধ্য থেকে ৯০ ভাগ রোগীকে সেবার আওতায় আনা। আর এটিই হচ্ছে বিশ্ব ধারণা। আমরা এখন সাধারণ মানুষের কাছ থেকেও সহায়তা পাচ্ছি।’

তিনি বলেন, ‘যৌনজীবন থেকেই একমাত্র এইডসের বিস্তার নয়; নানা কারণেই এইডসের বিস্তার ঘটছে। এটি বোঝাতে পারাই হচ্ছে আমাদের সফলতা।’

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় ‘যৌনকর্মী’ এগিয়ে! খদ্দের পিছিয়ে: সচেতনতায়
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ইসি সচিব

নির্বাচন উপলক্ষে ৭ দিন মাঠে থাকবেন ভ্রাম্যমাণ আদালত : ইসি সচিব

February 6, 2026
তিন কমিশনার

তিন কমিশনারসহ কাস্টমসের ৩৮ কর্মকর্তা বদলি

February 6, 2026
একুশে পদক

একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

February 6, 2026
Latest News
ইসি সচিব

নির্বাচন উপলক্ষে ৭ দিন মাঠে থাকবেন ভ্রাম্যমাণ আদালত : ইসি সচিব

তিন কমিশনার

তিন কমিশনারসহ কাস্টমসের ৩৮ কর্মকর্তা বদলি

একুশে পদক

একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

ভোট কেন্দ্র

এনআইডি নাম্বার দিয়ে যেভাবে জানবেন আপনার ভোট কেন্দ্রের নাম

অমর একুশে বইমেলা

অমর একুশে বইমেলা শুরুর তারিখ নিয়ে ক্ষুব্ধ প্রকাশকরা

কমিশনার

নতুন সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার

শীত নিয়ে নতুন বার্তা

শীত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

সুযোগ

‘স্বাধীন বাংলাদেশের বাস্তবতায় জামায়াতে ইসলামীকে সমর্থনের সুযোগ নেই’

বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগামীকাল ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নীতি

‘ভালো নেতা ও নীতি চাই, অন্যথায় মুক্তি সম্ভব নয়’

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.