নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীর মরকুন গুদারাঘাট এলাকা থেকে একদিন বয়সী নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

সড়কের পাশে মিলল কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ

Advertisement

টঙ্গী পূর্ব থানার এসআই মিজানুর রহমান জানান, সন্ধ্যায় গুদারাঘাট এলাকায় একটি শাখা সড়কের পাশে কাপড়ে মোড়ানো একদিনের নবজাতকের (মেয়ে) মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে থানায় খবর পাঠানো হয়। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেন। রাতেই নবজাতকের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, নবজাতককে কে বা কারা ফেলে গেছেন তা জানা যায়নি। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

গাজীপুরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে ৪০ হাজার টাকা জরিমানা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google