জুমবাংলা ডেস্ক: গাজীপুরের কালীগঞ্জে বিভিন্ন সড়কে শৃঙ্খলা ফেরাতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার তুমলিয়া ইউনিয়নের কালীগঞ্জ-টঙ্গী সড়কের মিশন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

সড়কে শৃঙ্খলা ফেরাতে ভ্রাম্যমান আদালতের অভিযান-১

Advertisement

এ সময় অনুমোদনহীন বেশ কিছু যানবাহনকে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় বিভিন্ন হারে জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া এই দন্ডাদেশ প্রদান করেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক উম্মে হাফছা নাদিয়া বলেন, সড়কে শৃঙ্খলা আনতে কালীগঞ্জের বিভিন্ন পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় বাস- ট্রাক, মোটরসাইকেল, সিএনজি চালিত অটোরিকশার লাইসেন্স ও রুট পারমিট যাচাই-বাছাই করা হয়। এ সময় অনুমোদনহীন বেশ কিছু যানবাহনকে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় ৩টি মামলায় ৩ জনকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। তবে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমাণ আদালতের এ বিচারক।

এ সময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলামসহ কালীগঞ্জ থানা পুলিশ ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শীতলক্ষার জলাধার ভরাট, শিল্পপ্রতিষ্ঠান গুনলো ২ লক্ষাধিক টাকা জরিমানা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google