
জানা গেছে, এদিন দুপুর সাড়ে তিনটার দিকে মহারাষ্ট্রের রায়গর জেলার মুম্বাই পুনে এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনাটি ঘটে। সে সময় অভিনেত্রীর গাড়িটি মুম্বাই থেকে পুনের উদ্দেশ্যে যাচ্ছিল এবং গাড়ির গতিবেগ ছিল ঘণ্টায় ৬০ কিলোমিটার। এই দুর্ঘটনায় আহত হয়েছে শাবানার গাড়ির চালকও। তাকেও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিনেত্রী শাবানার সঙ্গেই ওই গাড়িতে সফর করছিলেন তার স্বামী সুরকার ও কবি জাবেদ আখতার। যদিও ভাগ্যজোরে রক্ষা পেয়েছেন তিনি। পরে ঘটনাস্থলে যায় টহলদারি পুলিশ। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



