Advertisement
জুমবাংলা ডেস্ক : সন্তানসহ অন্যের স্ত্রীকে ‘ভাগিয়ে’ নিয়ে সংসার করছেন পুলিশ সদস্য। ওই নারীর স্বামীর অভিযোগের পর পুলিশ সদস্য আবদুর রহমান কনককে ক্লোজ করা হয়েছে।

আবদুর রহমান কনক যশোর সদর উপজেলার তালবাড়িয়া পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন। ওই নারী রংপুর মহানগরের তাজহাট এলাকার বিপ্লবের স্ত্রী।

এ দম্পতির ১২ বছরের সংসার জীবনে দুই সন্তান রয়েছে। গত ২৫ নভেম্বর ওই নারী পুলিশ সদস্য আবদুর রহমানের সঙ্গে পালিয়ে যান। স্বামীকে ডিভোর্স না দিয়েই ওই নারী পুলিশ সদস্যের সঙ্গে যশোরের ভাড়া বাসায় বসবাস করছিলেন। গত ৪ জানুয়ারি ওই নারীর স্বামী বিপ্লব রংপুরের তাজহাট থানায় অভিযোগ দিয়েছেন।

এ প্রসঙ্গে যশোরের পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, বুধবার কনস্টেবল আবদুর রহমান কনককে ক্লোজ করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, এটি পারিবারিক ঘটনা। এ ঘটনায় আদালতে মামলা হলে সেটি তারা ফেস করবেন।

বিপ্লবের স্বজনরা জানান, রংপুর মহানগরের তাজহাট এলাকার বাসিন্দা বিপ্লবের স্ত্রী স্বপ্না খাতুনের সঙ্গে কয়েক বছর ধরে মোবাইল ফোনের মাধ্যমে সম্পর্কে জড়িয়ে পড়েন পুলিশ কনস্টেবল আবদুর রহমান কনক। গত ২৫ ডিসেম্বর স্বপ্না খাতুন চার বছর বয়সী কন্যাকে নিয়ে আবদুর রহমান কনকের সঙ্গে পালিয়ে যায়। কনকের কর্মস্থল যশোরে হওয়ায় তারা স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া বাসায় বসবাস করছিলেন। যদিও কনকের প্রথম স্ত্রীর সংসারে দুই সন্তান রয়েছে। প্রথম পক্ষের স্ত্রী থাকার বিষয়টি গোপন রেখে স্বপ্না ও তার কন্যাকে নিয়ে বসবাস করেন।

এদিকে স্ত্রী সন্তানের সন্ধান না পেয়ে দিশেহারা হয়ে পড়েন স্বামী। এক পর্যায়ে তিনি শনাক্ত করেন তার স্ত্রী পুলিশ সদস্য কনকের সঙ্গে পালিয়েছে। গত ৪ জানুয়ারি রংপুরের তাজহাট থানায় অভিযোগ দেন বিপ্লব। কিন্তু থানা মামলা গ্রহণ করেনি। তারা বলেছে, তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগ প্রসঙ্গে পুলিশ কনস্টেবল আবদুর রহমান কনক বলেন, আমি তাকে ভাগিয়ে কিংবা অপহরণ করি নাই। সে (ওই নারী) স্বেচ্ছায় আমার কাছে চলে এসেছে। মোবাইল ফোনে পরিচয় থেকেই আমাদের সম্পর্ক হয়। শুনেছি সে তার স্বামীকে ডিভোর্স দিয়েই এসেছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.