আন্তর্জাতিক ডেস্ক : ৪ দিনের কর্মসপ্তাহ শুরুর ৬ মাস পরে যুক্তরাজ্যের অ্যাটম ব্যাংক বলেছে, এতে কর্মীদের মেধাশক্তি ও উৎপাদনশীলতা বৃদ্ধির সুফল পাওয়া শুরু হয়েছে।

সপ্তাহে ৪ দিন কাজ, ৩ দিন ছুটিই কর্মজীবনের ভবিষ্যৎ : ব্রিটিশ ব্যাংক

শুধু তাই নয়, এখন মেধাবী কর্মীরাও প্রতিষ্ঠানটিতে যোগ দিতে উৎসাহিত হয়েছেন। যেমন ২০২২ সালের জানুয়ারিতে তাদের কাছে চাকরির আবেদন আগের বছরের একই সময়ের তুলনায় ২২ শতাংশ বেড়েছে। কর্মীদের চাকরি না ছাড়ার হারও বেড়েছে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ব্যাংকটি। এতে বলা হয়, বাড়তি ছুটির সুবাদে অসুস্থতাজনিত ছুটিও কমেছে কর্মীদের, উন্নত হয়েছে গ্রাহক সেবার রেটিং।

এই সংক্ষিপ্ত কর্মসপ্তাহ নিয়ে যদিও কারো কারো আপত্তি রয়েছে। তবে একে কোনো বাধা মনে করছেন না অ্যাটম ব্যাংকের কর্তৃপক্ষ।

এ বিষয়ে ব্যাংকটির প্রধান জনশক্তি কর্মকর্তা অ্যান্নি মারি লিস্টার বলেন, ‌‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সপ্তাহে ৪দিন কাজই কর্মজীবনের ভবিষ্যৎ। আশা করি, আমাদের দেখাদেখি অন্য ব্যবসা প্রতিষ্ঠানগুলোও স্থায়ীভাবে এ পরিবর্তন চালু করবে।’

সূত্র : ব্লুমবার্গ

ফেসবুক-ইউটিউব থেকে মাসে যত আয় করেন হিরো আলম, জানালেন নিজেই

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.