আন্তর্জাতিক ডেস্ক: এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মঙ্গলবার দোহার লুসাইল স্টেডিয়ামে সৌদি আরবের মুখোমুখি হয় কাতার। এদিনের ম্যাচকে সামনে রেখে প্রতিবেশী সৌদি আরবের পতাকা গায়ে জড়াতে দেখা যায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে। এর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে কাতারি আমিরকে সৌদি আরবের একটি পতাকা হাতে নিয়ে সেটি নিজের কাঁধে জড়িয়ে নিতে দেখা যায়।

২০১৭ সালে কাতারের বিরুদ্ধে অবরোধ আরোপ করে সৌদি আরব এবং দেশটির মিত্র সংযুক্ত আরব আমিরাত, মিসর ও বাহরাইন। দোহার বিরুদ্ধে কথিত সন্ত্রাসবাদে সমর্থন দেওয়ার অভিযোগ আনে দেশগুলো। তবে ওই অভিযোগ জোরালোভাবে প্রত্যাখ্যান করে কাতার। প্রতিবেশী দেশগুলোর অবরোধের মুখে কাতারের সমর্থনে এগিয়ে আসে তুরস্ক। বলা চলে, তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান একাই সৌদি আরবের কাতারবিরোধী অবরোধ ব্যর্থ করে দেন।
কাতার আমির

Advertisement

ওই অবরোধ প্রত্যাহারে ১৩ দফা দাবি তুলে ধরে সৌদি জোট। এরমধ্যে উল্লেখযোগ্য ছিল আল জাজিরা টেলিভিশন বন্ধ করে দেওয়া এবং কাতার থেকে তুরস্কের সামরিক ঘাঁটি প্রত্যাহার। তবে সৌদি জোটের দাবি প্রত্যাখ্যান করে উল্টো তুরস্কের দিকে আরও বেশি ঝুঁকে পড়ে দোহা।

২০২১ সালে অবরোধ তুলে নেয় সৌদি জোট। সম্পর্ক স্বাভাবিক করার জন্য অবরোধ আরোপকারী চার দেশের সঙ্গে একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করে দোহা। এরপর থেকে কাতারের সঙ্গে দেশগুলোর সম্পর্কের উন্নতি পরিলক্ষিত হয়। সম্পর্ক ছিন্নের চার বছর পর ২০২১ সালের ডিসেম্বরে কাতার সফরে যান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এরপর এবারের বিশ্বকাপ শুরুর আগের দিনি ১৯ নভেম্বর ফের দেশটিতে সফরে যান তিনি।

Youtube video

দীর্ঘ বৈরিতার পর পর সম্পর্কোন্নয়নের ধারাবাহিকতায় ২২ নভেম্বর সৌদি-আর্জেন্টিনা ম্যাচকে সামনে রেখে সৌদি আরবের পতাকা গায়ে জড়াতে দেখা যায় কাতারের আমিরকে। সূত্র: এপি, মিডল ইস্ট আই।

রাস্তার ঝাড়ুদার থেকে মেসিদের বধের নায়ক সৌদি কোচ রেনার্ড

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.