Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে স্থানীয় ও আন্তর্জাতিক বাজার থেকে সংগ্রহ করা সব ধরনের ব্যাংকনোট ও কয়েন ১৪ থেকে ২০ দিন কোয়ারেন্টাইনে রাখবে সৌদি আরব। দেশটির মুদ্রা কর্তৃপক্ষ (এসএএমএ) এ সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার (২২ মে) আরব নিউজের খবরে বলা হয়, স্বাস্থ্য ঝুঁকি কমাতে ব্যাংকনোট ও মুদ্রা কোয়ারেন্টাইনে রাখার এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

দেশটির মুদ্রা কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘ব্যাংকনোট ও কয়েন ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে এগুলো বিশেষ ব্যবস্থার মধ্যে দিয়ে নেয়া হবে। এরপর এগুলো সংস্থার নির্ধারিত মান অনুযায়ী মেশিনের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে আলাদা করে ফেলা হবে। নোংরা ও ব্যবহার অযোগ্য নোটগুলো সঙ্গে সঙ্গে নষ্ট করে ফেলা হবে।’

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ৭১৯ জন। এ ভাইরাসে মারা গেছেন ৩৬৪ জন। আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৩ জন।

করোনাভাইরাস মোকাবিলায় ঈদুল ফিতরের উদযাপনও সীমিত করবে সৌদি আরব। রমজান মাস জুড়ে দেশটিতে জারি করা হয় কঠোর লকডাউন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.