Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : রোজা শুরু উপলক্ষ্যে রবিবার টেলিভিশনে দেয়া ভাষণে ব্রুনাইয়ের সুলতান হাসানাল বোলকিয়াহ সমকামিতার শাস্তি হিসেবে পাথর ছুড়ে মৃত্যুদণ্ডের বিধান স্থগিতের ঘোষণা দিয়েছেন৷ একমাস আগে এই বিধান চালু হয়েছিল৷ তবে এ পর্যন্ত কারো বিরুদ্ধে তা প্রয়োগ করা হয়নি৷

সমকামিতার শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড চালুর ঘোষণার পর জাতিসংঘ, ইউরোপীয় পার্লামেন্ট, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন ও তারকা এর তীব্র নিন্দা জানিয়েছিলেন৷ জর্জ ক্লুনি, এলটন জনের মতো তারকারা সুলতানের মালিকানায় থাকা বিভিন্ন হোটেল বর্জনের ডাক দিয়েছিলেন৷ লন্ডন, লস এঞ্জেলেসের মতো জায়গায় সুলতানের হোটেল ব্যবসা রয়েছে৷

ব্রুনাইয়ের সুলতান বলেন, নতুন আইন সম্পর্কে ‘ভুল বোঝাবুঝি’ তৈরি হয়েছে৷ ‘‘আমাদের মনে হয়েছে, আইনটি অনেকে ভুল বুঝেছেন, যেখান থেকে আশঙ্কা তৈরি হতে পারে৷ তবে আমাদের বিশ্বাস, যখন এমন ভুল বোঝাবুঝির অবসান হবে তখন আইনের গুরুত্ব স্পষ্ট হবে,” ভাষণে বলেন তিনি৷

২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর ভারতের সমকামীদের জন্য ভীষণ আনন্দের দিন৷ সেদিন দণ্ডবিধির ৩৭৭ ধারা বাতিল করে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, সমকামিতা কোনো অপরাধ নয়৷ এই স্বীকৃতি সমকামীদের জীবনে আনন্দের প্লাবন এনে দিলেও তাঁরা অবশ্য জানেন, আদালত যা-ই বলুক, সমাজ এখনো সমকামীবান্ধব নয়৷ ভারতে সমকামীদের বিয়ের এখনো আইনি বা সামাজিক স্বীকৃতি নেই৷

এদিকে মানবাধিকার সংগঠনগুলো মৃত্যুদণ্ড স্থগিত নয়, সেটি পুরোপুরি বাতিল না হওয়া পর্যন্ত ব্রুনাইয়ের উপর কূটনৈতিক চাপ প্রয়োগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে৷

উল্লেখ্য, ব্রুনাইয়ে মাদক পাচার, পরিকল্পিত হত্যাকাণ্ড ইত্যাদি অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে৷ তবে নব্বইয়ের দশক থেকে সেখানে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি৷

দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে ব্রুনাই ২০১৪ সালে সৌদি আরব ও ইরানসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের মতো জাতীয় পর্যায়ে শরিয়া পেনাল কোড চালু করে৷ তবে এই আইনের অধীনে শাস্তি হিসেবে শুরুতে শুধু জেল-জরিমানার বিধান চালু হয়৷

সূত্র : ডয়চে ভেলে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google