Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home Bangladesh breaking news সময় টিভির সম্প্রচার বন্ধের আদেশের বিরুদ্ধে আপিল করা হবে: ব্যারিস্টার মাহবুব
Bangladesh breaking news আইন-আদালত

সময় টিভির সম্প্রচার বন্ধের আদেশের বিরুদ্ধে আপিল করা হবে: ব্যারিস্টার মাহবুব

By Tarek HasanAugust 19, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার এক সপ্তাহ বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আপিলে বিষয়টির মীমাংসা না হওয়া পর্যন্ত সম্প্রচার বন্ধ করা উচিত হবে না বলেও জানিয়েছেন তিনি।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

Advertisement

সোমবার (১৯ আগস্ট) সাংবাদিকদের তিনি বলেন, এক আদালতে মামলা বিচারাধীন থাকার তথ্য গোপন করে সময় টিভির সম্প্রচার বন্ধ চেয়ে আরেক আদালতে রিট করা হয়েছে। বিষয়টি নজরে আনা হয় বিচারপতির। বিচারপতি বললেন, তিনি বিষয়টি জানতেন না।

হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে যাওয়ার কথা জানান ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

তিনি বলেন, একই বিষয় নিয়ে কোম্পানি আদালতে আবেদন রয়েছে। আদালত সেটা গ্রহণ করেছে এবং শুনানির জন্য ২২ আগস্ট তারিখ নির্ধারণ করা হয়েছে। ওই আদালতেও বন্ধ করে দেয়ার আবেদন করেছিল। সেখানে তারা বন্ধ করে দেয়ার আদেশ পায়নি। তারা আবার এটা রেখেই আরেক আদালতে আবেদন করেছে।

তিনি বলেন, ‘সিটি গ্রুপ একসময়ে আওয়ামী লীগকে অর্থ জোগান দিতো। তারা ভয় পেয়েছে যে তাদের ৬০-৭০টা কারখানায় ভাঙচুর হতে পারে। এজন্য তারা এই কোম্পানি বন্ধ করতে চায়। এটা তো কোনো যুক্তি হলো না। এই কোম্পানি নিয়ে কথা বলতে হবে।’ ‘তুমি যদি কোনো অন্যায় করো তাহলে সেটা ভাঙবে, এ কারণে টেলিভিশন চ্যানেল কেন বন্ধ হবে’, প্রশ্ন করেন তিনি।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘আজকের মধ্যে রায়ের কাগজ পেলে কালকে আমরা আপিল করব। আমরা আশা করি এটার সমাধান না হওয়া পর্যন্ত সম্প্রচার বন্ধ হওয়া উচিত না।’

এর আগে সোমবার দুপুরে প্রতিষ্ঠানের পরিচালক দাবি করে শম্পা রহমানের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের বেঞ্চ সময় টিভির সম্প্রচার এক সপ্তাহ বন্ধ রাখার নির্দেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী মজিবুল হক ভূঁইয়া ও আইনজীবী আহসানুল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফয়েজ আহমেদ।

এর আগে গত ১০ আগস্ট সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর পদ থেকে আহমেদ জোবায়েরকে অব্যাহতি দেয়া হয়। ওইদিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার গুলশানের সিটি হাউজে সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদ থেকে আহমেদ জোবায়েরকে অব্যাহতি দেয়া হয়।

পরে ১৪ আগস্ট সময় টিভির এমডি ও সিইও পদ থেকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আহমেদ জোবায়ের একটি আবেদন করেন। পরে তার আবেদন গ্রহণ করে আগামী ২২ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেন আদালত। বিচারপতি খিজির হায়াতের একক হাইকোর্ট বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হয়।

উল্লেখ্য, ২০০৯ সালের মে মাসে সময় মিডিয়া লিমিটেড গঠনের জন্য জেলা প্রশাসক কার্যালয়ে আবেদন করেন বর্তমান ব্যবস্থাপনা পরিচালক। সে বছরের সেপ্টেম্বরে মোট ১০টি টেলিভিশন লাইসেন্স পায়। তারমধ্যে সময় টেলিভিশন একটি। লাইসেন্স হয় বর্তমান এমডি আহমেদ জোবায়েরের নামে। গঠিত হয় সময় মিডিয়া লিমিটেড নামে একটি কোম্পানি।

পরে এক পর্যায়ে প্রতিষ্ঠানটিতে বিনিয়োগকারী হিসেবে যুক্ত হয় দেশের খ্যাতনামা সিটি গ্রুপ। লগ্নিকারক হিসেবে তারা ‘বি গ্রুপের’ শেয়ার হোল্ডার। আর উদ্যোক্তা হিসেবে আহমেদ জোবায়ের ও অন্যরা ‘এ গ্রুপের’ শেয়ার হোল্ডার। ‘এ গ্রুপ’ ও ‘বি গ্রুপের’ যৌথ স্বাক্ষরে সব ব্যাংক হিসাব পরিচালিত হয়। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এমডির উপস্থিতি এবং অবহিত করা ছাড়াই একটি বোর্ড মিটিং ডেকে আহমেদ জোবায়েরকে অপসারণের খবর ছড়িয়ে দেয়া হয়। যেটিকে অবৈধ মনে করছে সময় মিডিয়া লিমিটেড কর্তৃপক্ষ।

‘আয়নাঘরের’ সেই ১৫ জন শীর্ষ কর্তার নাম

বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টার নজরে আনা হলে তিনি জানান, বর্তমান সরকারের আমলে চর দখলের মতো কোনো জবরদস্তিমূলক কাজ করা যাবে না। সরকারের সব কার্যক্রম স্বাভাবিক এবং আরও গতিশীল হলে এসব জবরদখল চেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান উপদেষ্টা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
৪৩তম বিসিএস

৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

June 25, 2026
mamtaj-begum

আদালতে মমতাজকে দেখে অনেকে গাইলেন ‘বুকটা ফাইট্টা যায়’

June 24, 2026
চবি'র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

বোরির মহাপরিচালক পদে সামরিক সদস্য নিয়োগে তীব্র প্রতিবাদ, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি চবি’র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

June 23, 2026

Latest News

৪৩তম বিসিএস

৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

mamtaj-begum

আদালতে মমতাজকে দেখে অনেকে গাইলেন ‘বুকটা ফাইট্টা যায়’

চবি'র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

বোরির মহাপরিচালক পদে সামরিক সদস্য নিয়োগে তীব্র প্রতিবাদ, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি চবি’র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৬ দফা দাবিতে কুবির আইন বিভাগে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

শাকিরা

গ্যালারিতে শাকিরাকে চুমু দেওয়া তরুণ কে?

জামান হত্যা

জামান হত্যা : খালাস পাওয়া ৮ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

যুবলীগের নেতা আটক

খিলক্ষেতে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতা আটক

কাবাডি হ্যান্ডবল

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

ম্যানুয়েল নয়্যার

বিশ্বকাপের মাঝেই অবসরের ঘোষণা দিলেন নয়্যার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa