Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সমস্যার আবর্তে কুমিল্লা কারা প্রাথমিক বিদ্যালয়
জাতীয় বিভাগীয় সংবাদ

সমস্যার আবর্তে কুমিল্লা কারা প্রাথমিক বিদ্যালয়

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 30, 20192 Mins Read

সমস্যার আবর্তে কুমিল্লা কারা প্রাথমিক বিদ্যালয়

Advertisement

খায়রুল আহসান মানিক, ইউএনবি: নির্মাণের দীর্ঘ ২৭ বছর হলেও নানা সমস্যার মধ্য দিয়েই চলছে কুমিল্লা কারা প্রাথমিক বিদ্যালয়।

জানা যায়, ১৯৯২ সালে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ নগরীর জেলখানার পাশে এটি স্থাপন করে। কারারক্ষী, কারাগার কর্মী এবং আশপাশের সাধারণ মানুষের সন্তানদের লেখাপড়া করানোর উদ্দেশে স্থাপিত হয় বিদ্যালয়টি। কারা কর্তৃপক্ষ পরিচালিত এ বিদ্যালয়ে বর্তমানে কারা কর্মকর্তা-কর্মচারী-রক্ষীর সন্তানসহ স্থানীয় শিশুরা পড়াশোনা করছে। বিদ্যালয়টিতে কেজি থেকে পঞ্চম শ্রেণিতে ২৭০ জন শিক্ষার্থী রয়েছে।

সরেজমিনে বিদ্যালয়টি ঘুরে দেখা যায়, বিদ্যালয়ের ভিটে নিচু হওয়ায় সামান্য বৃষ্টি হলেই মাঠে পানি জমে এবং শ্রেণিকক্ষে পানি প্রবেশ করে। এটিতে শিক্ষক-শিক্ষার্থীদের ব্যবহারের জন্য কোন শৌচাগার নেই। বিদ্যালয়ে বর্তমানে সাতজন শিক্ষক কর্মরত রয়েছেন। এদের মধ্যে তিনজন পুরুষ এবং চারজন নারী।

জানা যায়, পুরুষ শিক্ষক তিনজনই কারা বিভাগের কর্মচারী। দুইজন সহকারী কারারক্ষী এবং একজন কারারক্ষী। তারা কারা কর্তৃপক্ষ থেকে বেতন পেলেও নারী শিক্ষকরা আছেন বিপাকে। তারা কারা কর্তৃপক্ষের কর্মচারী না হওয়ায় বছরের পর বছর নামমাত্র বেতনে কাজ করে যাচ্ছেন। তাদের আশা কোনো দিন বিদ্যালয়টি সরকারি হলে বেতন বাতা বাড়বে।

বিদ্যালয়ের শিক্ষিকা নুর জাহান সাথী বলেন, গত ছয় বছর ধরে অল্প বেতনে শিক্ষকতা করছি। বিদ্যলয়টি সরকারি হলে বেতন ভাতা বাড়তো এবং নিয়মিত হতো।

বিদ্যালয়ের আয়ের উৎস শিক্ষার্থীদের থেকে নেয়া বেতনই ভরসা। কেজি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ৪০ টাকা এবং চতুর্থ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মাসিক বেতন ৫০ টাকা জনপ্রতি নেয়া হয়।

সিনিয়র জেল সুপার জাহানারা বেগম বলেন, বিদ্যালয়টিতে কারাগারের তিনজন কর্মচারী শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন। এছাড়াও বাইরের চারজন শিক্ষক রয়েছেন। কারগারের কর্মচারীরা কারাগার থেকে বেতন পেলেও বাইরের শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের থেকে পাওয়া বেতন দিয়েই চলছেন। কারাগারের কর্মচারীদের কাছ থেকে কিছু টাকা সংগ্রহ করে তাদেরকে বেতনের সঙ্গে দেয়া হয়।

স্কুলের মাঠ ও কক্ষে পানি ওঠা সম্পর্কে তিনি বলেন, শিগগিরই পুরো কারাগারটি রিমডেলিং করা হবে। এ প্রকল্পে বিদ্যালয়টিও আধুনিকায়ন করা হতে পারে।

তিনি আশা করছেন, শিক্ষকদের ব্যাপারেও কর্তৃপক্ষ ভালো কোনো ব্যবস্থা নেবেন। সূত্র: ইউএনবি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026
গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

July 22, 2026
মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

July 22, 2026

Latest News

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa