Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক সমুদ্রে সুদর্শন ভাসমান মসজিদ
আন্তর্জাতিক ইসলাম ধর্ম

সমুদ্রে সুদর্শন ভাসমান মসজিদ

By Saleh MohammadJuly 7, 20192 Mins Read

ধর্ম ডেস্ক : সমুদ্র যতটা সুন্দর হয় ঠিক ততোটাই ভয়ানকও হয়। যতদূর চোখ যায় উত্তাল সমুদ্র, আর এই নীল সাগরের ঠিক মাঝ বরাবর ভেসে বেড়াচ্ছে অসম্ভব সুন্দর কারুকাজ করা একটি মসজিদ। হ্যাঁ, পানিতেই ভাসছে সেটি। অদ্ভুত সুন্দর এই মসজিদটির অবস্থান মরক্কো উপকূলের মাঝ সাগরে। এই সুন্দর মসজিদটির নাম গ্র্যান্ড মস্ক হাসান–২ বা দ্বিতীয় হাসান মসজিদ।

সমুদ্রে সুদর্শন ভাসমান মসজিদ

Advertisement
এই মসজিদটি তৈরি করেছেন বাদশাহ দ্বিতীয় হাসান। এটি অবস্থিত কাসাব্লাঙ্কা শহরে। দূরের কোনো জাহাজ থেকে মসজিদটিকে দেখলে মনে হবে যেন ঢেউয়ের তালে তালে দোল খাচ্ছে মসজিদটি। সে সঙ্গে মনে হবে পানির ওপর নামাজ পড়ছেন মুসল্লিরা। অদ্ভুত সুন্দর এই মসজিদটিতে একসঙ্গে এক লাখ পাঁচ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মসজিদের ভেতরের মানুষ ধারণ ক্ষমতা ২৫,০০০ জন আর বাইরের ধারণ ক্ষমতা ৮০,০০০ জন।

ফরাসি কোম্পানি বয়গিসের প্রকৌশলীরা এই মসজিদটি নির্মাণের কাজ করেন। এর নকশা তৈরি করেছিলেন মিশেল পিনচিউ নামের একজন ফরাসি স্থপতি। এটি মরক্কোর বৃহত্তম মসজিদ এবং পৃথিবী বৃহৎ মসজিদের তালিকায় এর অবস্থান ১৩তম। মসজিদটির তিনভাগের একভাগ আটলান্টিক মহাসাগরের ওপর অবস্থিত হওয়ায় এটি ভাসমান মসজিদ হিসেবেও পরিচিত।

সমুদ্রে সুদর্শন ভাসমান মসজিদএই মসজিদটির মিনারের উচ্চতা ২১০ মিটার। এর মেঝে থেকে ছাদের উচ্চতা প্রায় ৬৫ মিটার। স্বয়ংক্রিয়ভাবে মসজিদটির ছাদ প্রতি ৩ মিনিট পরপর খুলে যায়। ফলে মসজিদের ভেতর আলো বাতাস প্রবেশ করে। যদিও বৃষ্টির সময় ছাদটি খোলা হয় না। প্রায় ২২ দশমিক ২৪ একর জায়গা নিয়ে মসজিদটির অবস্থান। মূল ভবনের সঙ্গেই রয়েছে ওযুখানা, কোরআন শিক্ষালয়, লাইব্রেরি ও কনফারেন্স রুম। এতে থাকা পিলারের সংখ্যা ২,৫০০। মসজিদের অভ্যন্তরীণ এলাকা পুরোটাই মোড়া টাইলসে। আশপাশে সাজানো রয়েছে ১২৪টি ঝরনা ও ৫০টি ক্রিস্টালের ঝাড়বাতি।

১৯৮৭ সালের আগস্ট মাসে এই মসজিদটির নির্মাণকাজ শুরু করে। প্রায় সাত বছরে ২৫ হাজার শ্রমিক ও কারুশিল্পীর পরিশ্রমে ১৯৯৩ সালে এটি নির্মিত হয়। এই মসজিদটি নির্মাণে ব্যয় হয়েছে ৮০ কোটি ডলার।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)
Related Posts
Biman

ইংল্যান্ডের কাছে নরওয়ে হারতেই ‘লোগো হারাল’ বিমান সংস্থা!

July 12, 2026
ঋণ শোধ

৩৫ বছর পর বন্ধুকে খুঁজে ঋণ শোধ, ১ হাজার টাকার বদলে দিলেন ২৫ হাজার

July 12, 2026
সৌদি ভ্রমণ

সৌদি ভ্রমণে বাংলাদেশসহ ৭ দেশের নাগরিকদের সুখবর, অনলাইনে মিলবে ই-ভিসা

July 11, 2026

Latest News

Biman

ইংল্যান্ডের কাছে নরওয়ে হারতেই ‘লোগো হারাল’ বিমান সংস্থা!

ঋণ শোধ

৩৫ বছর পর বন্ধুকে খুঁজে ঋণ শোধ, ১ হাজার টাকার বদলে দিলেন ২৫ হাজার

সৌদি ভ্রমণ

সৌদি ভ্রমণে বাংলাদেশসহ ৭ দেশের নাগরিকদের সুখবর, অনলাইনে মিলবে ই-ভিসা

ট্রাম্প

ইরানের হাতে নিজে হত্যার শিকার হলে কী করবে মার্কিন বাহিনী, জানালেন ট্রাম্প

পরমাণু স্থাপনা

সিএনএনের প্রতিবেদনে ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য

অন্ধকারে কিউবা

এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার অন্ধকারে কিউবা

Khamini

খামেনিকে উৎসর্গ করে আদনান সামির ৪ গান

সৌদি আরব

ভিসা নিয়ে বাংলাদেশসহ ৭ দেশকে বড় সুখবর দিলো সৌদি আরব

Sky

এক বছর চাঁদ-মঙ্গলে থাকতে চান? স্বেচ্ছাসেবী খুঁজছে নাসা

আয়না ভাঙা দুর্ভাগ্য

আয়না ভাঙা দুর্ভাগ্য, লবণ পড়া অমঙ্গল-আজও বিশ্বাস করে ফরাসিরা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa