আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ায় জার্মানির টেলিভিশন চ্যানেল ডয়চে ভেলে’র (ডিডাব্লিউ) সম্প্রচার কার্যক্রম বন্ধ করে দিয়েছে মস্কো। বৃহস্পতিবার ডয়চে ভেলে’র (ডিডাব্লিউ) মস্কো অফিস বন্ধ করার ঘোষণা দেয় রাশিয়া। সংবাদমাধ্যমের সমস্ত রিপোর্টারের অ্যাক্রেডিটেশন বাতিল করা হয়। খবর ডয়চে ভেলে’র।

Advertisement
জার্মান পাবলিক সার্ভিস ব্রডকাস্টার ডিডাব্লিউ-র সমস্ত কাজ বন্ধ করে দিল রাশিয়া। বৃহস্পতিবার রাশিয়ার প্রশাসন জানিয়ে দেয়, মস্কোয় ডিডাব্লিউ-র অফিস বন্ধ করে দিতে হবে। রাশিয়ায় কর্মরত ডিডাব্লিউ-র সমস্ত সাংবাদিকের অ্যাক্রেডিটেশন বাতিল করা হয়েছে। যার অর্থ, তাদের আর সরকার সাংবাদিক হিসেবে দেখবে না। সরকারি অনুষ্ঠানে তাদের ডাকা হবে না। সরকার বা প্রশাসন তাদের আর কোনো খবর দেবে না। রাশিয়ার এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন ডিডাব্লিউ-র ডিরেক্টর জেনারেল পিটার লিমবুর্গ। তিনি আইনি পদক্ষেপের কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার প্রথম এ বিষয়ে ঘোষণা দেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতি দিয়ে তারা জানায়, ”রাশিয়ার ভিতরে ডিডাব্লিউ-র স্যাটেলাইট এবং সমস্ত ব্রডকাস্টিং অধিকার কেড়ে নেওয়া হচ্ছে।” এরপর থেকে ডিডাব্লিউ-কে তাদের ফরেন এজেন্ট হিসেবে দেখা হবে। রাশিয়ার এই ‘ফরেন এজেন্ট’ আইন নিয়ে বহু বিতর্ক তৈরি হয়েছে। গত কয়েক বছরে বহু সাংবাদিক এবং মানবাধিকারকর্মীকে এই আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হয়েছে। বন্ধ করা হয়েছে একাধিক মানবাধিকার সংগঠন।

সম্প্রতি জার্মানিতে রাশিয়ার সরকারি সংবাদমাধ্যম আরটি-র জার্মানভাষার অনুষ্ঠান বন্ধ করা হয়েছে। বিষয়টি নিয়ে আগেই আপত্তি জানিয়েছিল রাশিয়া। জার্মানি অবশ্য জানিয়েছে, কিছু টেকনিক্যাল কারণে তা বন্ধ করা হয়েছে। তারপরেই রাশিয়ার এই পদক্ষেপ।

ডিডাব্লিউ-র ডিরেক্টর জেনারেল পিটার লিমবুর্গ অবশ্য জানিয়েছেন, আরটি-র সঙ্গে ডিডাব্লিউ-র বিষয়টি গুলিয়ে ফেললে ভুল হবে। আরটি রাশিয়ার সরকারি সংবাদমাধ্যম। ডিডাব্লিউ জার্মানির পাবলিক ব্রডকাস্টার। দ্বিতীয়ত, রাশিয়া যে কাজ করেছে, তা সংবাদমাধ্যমের স্বাধীনতার উপর হস্তক্ষেপ। ডিরেক্টর জেনারেলের বক্তব্য, দপ্তর বন্ধ করে, সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করে রাশিয়া সাংবাদিকদের মুখ বন্ধ করে রাখতে পারবে না। ডিডাব্লিউ আগের চেয়ে আরো বেশি করে রাশিয়ার খবর দেখাবে। পাশাপাশি বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপের কথাও তিনি জানিয়েছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.