Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ সময়সীমা শেষ, ১ কেজি ধান-চালও পায়নি খাদ্য বিভাগ
বিভাগীয় সংবাদ রংপুর

সময়সীমা শেষ, ১ কেজি ধান-চালও পায়নি খাদ্য বিভাগ

By Saiful IslamDecember 1, 20203 Mins Read

সময়সীমা শেষ, ১ কেজি ধান-চালও পায়নি খাদ্য বিভাগ

Advertisement
একরাম তালুকদার : চলতি সরকারী আমন সংগ্রহ অভিযান শুরুর প্রায় একমাস হতে চললেও ধানের জেলা দিনাজপুরে এখন পর্যন্ত এক কেজি ধান অথবা চাল সংগ্রহ করতে পারেনি খাদ্য বিভাগ।

এমনকি সংগ্রহ অভিযানে চুক্তির মেয়াদ শেষ হলেও খাদ্য বিভাগের সঙ্গে চুক্তি সম্পন্ন করেনি মিল মালিকরা। মিল মালিকরা বলছেন, ধানের সঙ্গে চালের মূল্য নির্ধারণের অসঙ্গতির কারণেই খাদ্য বিভাগের সঙ্গে তারা চুক্তিবদ্ধ হননি।

এই অবস্থায় দিনাজপুরে এবার আমন সংগ্রহ অভিযান নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে খাদ্য বিভাগ বলছে, মিল মালিকদের সঙ্গে চুক্তি সম্পাদনের মেয়াদ বাড়ানো হচ্ছে।

দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে, দিনাজপুর জেলায় চলতি আমন সংগ্রহ অভিযানে ২৬ টাকা কেজি দরে ১১ হাজার ৯৬৭ মেট্রিক টন ধান, ৩৭ টাকা কেজি দরে ৬৭ হাজার ১৯১ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৩৬ টাকা কেজি দরে ৬ হাজার ৯’শ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সরকারী এই খাদ্য সংগ্রহ অভিযানে ৭ নভেম্বর থেকে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় এবং ১৫ নভেম্বর থেকে মিল মালিকদের কাছ থেকে চাল ক্রয় শুরুর কথা। এজন্য খাদ্য বিভাগের সঙ্গে মিল মালিকদের চুক্তি সম্পাদনের সময়সীমা ছিল ২৬ নভেম্বর পর্যন্ত।

কিন্তু নির্ধারিত সময়সীমা অতিবাহিত হলেও খাদ্য বিভাগের সাথে চুক্তিবদ্ধ হননি দিনাজপুরের মিল মালিকরা। অন্যদিকে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের কথা থাকলেও এখন পর্যন্ত একজন কৃষকও ধান দিতে আসেনি সরকারী খাদ্য গুদামে। ফলে আমন সংগ্রহ অভিযান শুরুর প্রায় একমাস হতে চললেও এখন পর্যন্ত এক ছটাক ধান ও চাল সংগ্রহ শুরু করতে পারেনি দিনাজপুর জেলা খাদ্য বিভাগ।

দিনাজপুর জেলায় খাদ্য নিয়ন্ত্রক মো. আশরাফুজ্জামান জানান, দিনাজপুর জেলায় ৭৪ হাজার ৯১ মেট্রিক চাল ক্রয়ের লক্ষে মিল মালিকদের সঙ্গে ২৬ নভেম্বর পর্যন্ত চুক্তি প্রক্রিয়া সম্পাদনের মেয়াদ ছিল। কিন্তু জেলার ১ হাজার ৩৭৫ জন বৈধ মিল মালিকের মধ্যে এই সময়ের মধ্যে চুক্তি সম্পন্ন করেছে মাত্র ৩০ জন। এই ৩০ জন মিল মালিক ২ হাজার ৫’শ টন চাল সরবরাহের জন্য চুক্তি প্রক্রিয়া সম্পন্ন করেছে।

তবে মিল মালিকদের সঙ্গে চুক্তি প্রক্রিয়া সম্পন্নের জন্য সময়সীমা বাড়ানো হচ্ছে। সম্ভবত আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ানো হবে, যদিও এখন পর্যন্ত লিখিতভাবে জানানো হয়নি কেন্দ্রীয় খাদ্য অধিদফতর থেকে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, গত বোরো সংগ্রহ অভিযানে খাদ্য বিভাগের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েও চাল সরবরাহ না করায় ৭২৪ জন মিল মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

এদিকে খাদ্য বিভাগের সঙ্গে চুক্তি প্রক্রিয়া সম্পন্ন না করার ব্যাপারে দিনাজপুর জেলা চালকল মালিক সমিতির নেতা সহিদুর রহমান পাটোয়ারী মোহন জানান, এবার সরকার যে আমন সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে, তাতে ধানের সঙ্গে চালের মূল্যের সমন্বয়হীনতার রয়েছে। প্রতি কেজি ধানের মূল্য ২৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এই হিসেবে চালের মূল্য নির্ধারণ করা উচিত ছিল প্রতি কেজি ৪০ থেকে ৪২ টাকা। কিন্তু প্রতি কেজি চালের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৭ টাকা।

সংগ্রহ অভিযানে হিসাবের এই বৈষম্য দূর করে এবং ধানের মূল্যের সঙ্গে সঙ্গতি রেখেই চালের মূল্য নির্ধারণ করা হলে মিল মালিকরা ঠিকই চুক্তি প্রক্রিয়া সম্পন্ন করতো।

তিনি জানান, খাদ্য বিভাগ চুক্তি প্রক্রিয়া সম্পাদনের মেয়াদ আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন। এই সময়ের মধ্যে মূল্য নির্ধারণের এই সমন্বয়হীনতা দূর করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অপরদিকে দিনাজপুরের ধানের বাজারে ৭৫ কেজির গুটি স্বর্ণ ধানের বস্তা বিক্রি হচ্ছে ২ হাজার ৫০ টাকায়, সুমন স্বর্ণ বিক্রি হচ্ছে ২ হাজার টাকায় এবং কটরা পারি ধানের বস্তা (৭৫কেজি) বিক্রি হচ্ছে ১ হাজার ৯৫০ টাকায়।

অর্থাৎ সরকার প্রতি কেজি ধানের সংগ্রহ মূল্য ২৬ টাকা নির্ধারণ করলেও বাজারে প্রতি কেজি ধান বিক্রি হচ্ছে ২৭ থেকে প্রায় ২৮ টাকায়। সরকার নির্ধারিত দামের চেয়ে বাজারে ধানের দাম বেশী থাকায় এবার সরকারী খাদ্য সংগ্রহ অভিযান ব্যর্থ হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। সূত্র : যুগান্তর।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
পাহাড়ধস

পাহাড়ধসে রোহিঙ্গা ক্যাম্পের মাদরাসা মাটির নিচে, নিহত বেড়ে ৮

July 8, 2026
মায়ের মৃত্যুর

মায়ের মৃত্যুর ১২ বছর পর পিতৃপরিচয় পেল ধর্ষণে জন্ম নেওয়া সন্তান

July 8, 2026
লাল কাঁঠাল

ভিয়েতনামের আঠাবিহীন লাল কাঁঠালে নতুন স্বপ্ন দেখাচ্ছেন জীবননগরের সজল

July 8, 2026

Latest News

পাহাড়ধস

পাহাড়ধসে রোহিঙ্গা ক্যাম্পের মাদরাসা মাটির নিচে, নিহত বেড়ে ৮

মায়ের মৃত্যুর

মায়ের মৃত্যুর ১২ বছর পর পিতৃপরিচয় পেল ধর্ষণে জন্ম নেওয়া সন্তান

লাল কাঁঠাল

ভিয়েতনামের আঠাবিহীন লাল কাঁঠালে নতুন স্বপ্ন দেখাচ্ছেন জীবননগরের সজল

NCP

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এনসিপি নেতা

Press Club

বর্ণাঢ্য আয়োজনে সিলেট অনলাইন প্রেসক্লাবের এক যুগপূর্তি উদযাপন

রোহিঙ্গা ক্যাম্প

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: ৫ শিশুর লাশ উদ্ধার

Manikganj

ভাঙনের ১০০ মিটার দূরে ড্রেজার বসিয়ে সেই বালুতেই বাঁধ মেরামত

সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa