
বর্তমানে তামিলনাড়ুর সরকারি কর্মচারীরা ৫৮ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন। নতুন ঘোষণা অনুযায়ী তা বেড়ে ৬০ শতাংশে উন্নীত হলো। মুখ্যমন্ত্রী বিজয় জানিয়েছেন, এই বর্ধিত ভাতা ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হিসেবে গণ্য করা হবে। মূলত সরকারি কর্মচারী ও তাদের পরিবারের আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় সরকারও তাদের কর্মীদের ডিএ ৫৮ শতাংশ থেকে বাড়িয়ে ৬০ শতাংশ করেছিল, যা এখন তামিলনাড়ু সরকারও অনুসরণ করছে।
মালয়েশিয়ায় হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন মাসুদ সাঈদী
ডিএ ২ শতাংশ বাড়ানোর ফলে তামিলনাড়ু সরকারের কোষাগার থেকে বছরে অতিরিক্ত প্রায় ১ হাজার ২৩০ কোটি রুপি ব্যয় হবে। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে, এই অর্থের সংস্থান দ্রুত সম্পন্ন করা হবে। এই জনকল্যাণমূলক সিদ্ধান্তের পাশাপাশি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে আরও বিভিন্ন কর্মসূচি চালুর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে থালাপতি বিজয়ের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্টরি কাজাগাম’ (টিভিকে) দুর্দান্ত পারফরম্যান্স করেছে। ২৩৪ আসনের বিধানসভায় এককভাবে ১০৮টি আসন জিতে সরকার গঠন করেছে তারা। ক্ষমতায় আসার পর সরকারি কর্মচারীদের জন্য নেওয়া এই বড় সিদ্ধান্তকে বিজয়ের রাজনৈতিক দূরদর্শিতা এবং জনপ্রিয়তার নতুন ধাপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



