Advertisement
জুমবাংলা ডেস্ক : লকডাউনের দ্বিতীয় দিনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সরকারি নির্দেশ অমান্য করায় এক বিএনপি নেতাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত ফারুক মিয়া উপজেলা বিএনপির আহবায়ক ও পৌরশহরের নারায়ণপুর গ্রামের বাসিন্দা জয়নাল আবেদীন আব্দু মিয়ার ছেলে।

এদিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানিক দলে দায়িত্ব পালন করতে গিয়ে শফিকুল ইসলাম এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

উপজেলা প্রশাসন জানায়, সরকারি নির্দেশনা প্রতিপালন করতে বৃহস্পতিবার সকাল থেকেই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূরে-এ-আলম পৌর শহরের সড়ক বাজারসহ রেলস্টেশন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দুপুরের দিকে বিএনপি নেতার ছেলে ফারুক মিয়া এক সঙ্গীসহ মোটর সাইকেলে সড়ক বাজারে প্রবেশ করে। এসময় অভিযানিক দলটি তাকে মটর সাইকেল থামতে ইশারা দিলেও তিনি আদেশ অমান্য করেন। পরে অভিযানে থাকা পুলিশ সদস্য শফিকুল ইসলাম এগিয়ে গেলে মটরসাইকেলের ধাক্কায় হাত, পা ও মাথায় আঘাত লাগে। পরে অন্যান্য পুলিশ সদস্যরা মটরসাইকেলটির গতিরোধ করে ও ফারুককে আটক করে থানায় নিয়ে যায়। আহত পুলিশ সদস্য শফিকুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূরে-এ-আলম বলেন, সরকারি নির্দেশনা অমান্য, মাথায় হেমলেট না থাকা ও মটরসাইকেলের সঠিক কাগজপত্র দেখাতে না পারায় তাকে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের জেল দেয়া হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.