
সারাদেশের মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান ভিত্তিক মেধা প্রতিযোগীতায় অনন্য কৃতিত্ব অর্জনকারী মেধাবীরা হলো ঝিনাইদহের কালীগঞ্জের সলিমুনেচ্ছা বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ও কালীগঞ্জের অবসরপ্রাপ্ত মেডিকেল অফিসার প্রফুল্ল মজুমদারের কণ্যা অর্পিতা মজুমদার, শিক্ষক তরুণ বিশ্বাসের কণ্যা তিথি বিশ্বাস, সদ্য প্রয়াত মিরুজ্জামানের কন্যা রুবাবা জামান। এ প্রতিযোগীতায় শিক্ষার্থীদের কোচিংয়ের দায়িত্বে থেকে সার্বিক সহযোগীতা করার জন্য ওই বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ক শিক্ষিকা মালতি রানী পালিতও এ সফরে যাওয়ার সুযোগ লাভ করেছেন।
উল্লেখ্য, মাধ্যমিকে জাতীয় পর্যায়ের বিজ্ঞান বিষয়ক কুইজের ৩য় বর্ষের চুড়ান্ত প্রতিযোগীতা গত ২০১৯ সালের ২৬ জুন ঢাকার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগীতায় সকলকে পরাজিত করে ঝিনাইদহের কালীগঞ্জের সলিমুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় সারাদেশের মধ্যে প্রথম স্থান লাভ করে। পরের দিন ২৭ জুন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান প্রধান অতিথি এবং অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহল হক (এম.পি) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ক্রেষ্ট ও সনদপত্র তুলে দেন। তাদের মেধার আরও বিকাশ ঘটাতে এবং মূল্যায়নে সরকারিভাবে ইন্দোনেশিয়া সফরের সুযোগ দেয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



