Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সর্বত্র শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে সরকার : খাদ্যমন্ত্রী
জাতীয় বিভাগীয় সংবাদ

সর্বত্র শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে সরকার : খাদ্যমন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কDecember 14, 2021Updated:December 14, 20212 Mins Read
সর্বত্র শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে সরকার : খাদ্যমন্ত্রী
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে জাতিকে শিক্ষিত হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। সে লক্ষ্য অর্জনে সরকার শিক্ষার আলো সর্বত্র পৌঁছে দিতে কাজ করছে বলে উল্লেখ করেছেন খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আজ নওগাঁর পোরশা উপজেলার কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হতে বাস্তবায়নাধীন বিভিন্ন শ্রেণির ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক গাষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে সমাজের মূল ধারায় যুক্ত করে সবার জন্য একটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সরকার নিরলস পরিশ্রম করে যাচ্ছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যারা শিক্ষা-দীক্ষা এবং আর্থসামাজিকভাবে পিছিয়ে আছে তাদের এগিয়ে আনার উদ্যোগ হাতে নেয়া হয়েছে। তাদের জীবনমান উন্নত করার লক্ষ্য নিয়েই সরকার কিছু বিশেষ এলাকায় উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছে। এজন্য বাজেটে আলাদা বরাদ্দ রাখা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, সরকার সবসময় মনে করে শিক্ষা হচ্ছে জাতির অধিকার।  শিক্ষার অধিকার থেকে যেন কেউ পিছিয়ে না পড়ে, সেটা নিশ্চিতে  সরকার কাজ করছে। একদিন এই ছেলে-মেয়েরা লেখাপড়া শিখে সুশিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ জাতি হিসেবে গড়ে উঠবে, দেশের সেবায় নিজেদের নিয়োজিত করবে।

তিনি বলেন, শেখ হাসিনা মানেই উন্নয়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, রাস্তাঘাটের উন্নয়ন, স্বাস্থ্য খাতের উন্নয়ন, ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন। দেশে যত দিন নৌকা আছে, তত দিন উন্নয়ন আছে। আওয়ামী লীগ সরকার ২০০৮ সালে ক্ষমতায় আসার পর থেকে এমন কোনো মানুষ নেই, যারা প্রধানমন্ত্রীর দেওয়া সুবিধা পায়নি। এসময় মন্ত্রী সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহবান জানান ।

উপজেলা নির্বাহী অফিসার হামিদ রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর মোর্শেদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন।

পরে মন্ত্রী প্রাথমিক পর্যায়ে ৩০ জন, মাধ্যমিক পর্যায়ে ১৫ জন শিক্ষার্থীকে শিক্ষা অনুদান ও ১০ জন শিক্ষার্থীকে বাইসাইকেল তুলে দেন।

এর আগে মন্ত্রী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক জীবন মানোন্নয়নের লক্ষ্য ৫০ জন সুফলভোগীর মধ্যে উন্নতমানের বকনা গরু ও গো-খাদ্য উপকরণ বিতরণ করেন। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
শেখ হাসিনা

শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া নিয়ে মুখ খুললো ভারত

July 14, 2026
ব্রয়লার মুরগি

শিক্ষার্থীদের ব্রয়লার মুরগি বলার প্রতিবাদে ‘ব্রয়লার চিকেন পার্টি’র আত্মপ্রকাশ

July 14, 2026
প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

July 14, 2026

Latest News

শেখ হাসিনা

শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া নিয়ে মুখ খুললো ভারত

ব্রয়লার মুরগি

শিক্ষার্থীদের ব্রয়লার মুরগি বলার প্রতিবাদে ‘ব্রয়লার চিকেন পার্টি’র আত্মপ্রকাশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

Sahadat

ত্রুটিপূর্ণ গাড়ি আটকে সম্মাননা পেলেন এটিএসআই শাহাদাত

Shaturia

মা-হারা শিশুকে পিটিয়ে হাত ভাঙলেন মাদ্রাসা শিক্ষক

বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

প্রেমের সম্পর্কে হত্যা, ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

Riksha

ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসছে

পেনশন রক্ষায়

পেনশন রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নবম পে-স্কেল

নবম পে-স্কেলে বড় পরিবর্তন

রুমিন ফারহানা

ধর্মমন্ত্রীর কাছে যে প্রশ্নের জবাব চাইলেন রুমিন ফারহানা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa