Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক সর্বদলীয় বৈঠকে সোনিয়ার প্রশ্নের মুখে মোদী
আন্তর্জাতিক

সর্বদলীয় বৈঠকে সোনিয়ার প্রশ্নের মুখে মোদী

By জুমবাংলা নিউজ ডেস্কজুন 20, 20202 Mins Read
সর্বদলীয় বৈঠকে সোনিয়ার প্রশ্নের মুখে মোদী
ফাইল ছবি
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: সর্বদলীয় বৈঠকে সোনিয়া গান্ধীর প্রশ্নের মুখে পড়তে হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বাকিরা পুরোপুরি সরকারের পাশে থাকার কথাই বলেছেন। খবর ডয়চে ভেলে’র।

লাদাখে কুড়িজন ভারতীয় জওয়ানের মৃত্যুর পরই তিনি প্রশ্ন তুলেছিলেন। এ বার সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রীকে সামনে পেয়ে সরাসরি তাঁকে একগুচ্ছ প্রশ্ন করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। তাঁর প্রশ্ন, কবে চীনা সেনা ভারতীয় ভূখণ্ডে ঢুকেছিল? খবরে বলা হচ্ছে, ৫ মে চীনের সেনা ভারতের এলাকায় ঢোকে। এটা কি ঠিক? সরকার কি উপগ্রহ থেকে ছবি পাচ্ছে না? আমাদের গোয়েন্দারা কি প্রকৃত নিয়ন্ত্রণরেখা নিয়ে কোনও খবর পাঠায়নি? শুধু কোর কম্যান্ডার স্তরে কেন বৈঠক হলো., কেন কূটনৈতিক স্তরে পদক্ষেপ নেওয়া হলো না? ২০১৩তে দুইটি মাউন্টেন ইনফ্যান্ট্রি ডিভিশন করার কথা ছিল, সরকার কি সর্বাধিক গুরুত্ব দিয়ে তার রূপায়ণ করছে না?

সোনিয়া জানিয়েছেন, কংগ্রেস পুরোপুরি দেশের সেনার সঙ্গে আছে। বিরোধীরা ঐক্যবদ্ধভাবে তাঁদের পাশে রয়েছে। কিন্তু প্রধানমন্ত্রীর কাছ থেকে দেশ শুনতে চায় যে, সীমান্তে আগের স্থিতাবস্থা আবার বহাল হবে।

তবে সর্বদল বৈঠকে সোনিয়াই একমাত্র যিনি এই ভাবে প্রধানমন্ত্রীর সমালোচনা করেছেন। বাকি সব দলই মোটামুটি সরকারের পাশে থাকার কথা বলেছে।

পরে প্রধানমন্ত্রী তাঁর জবাবে বলেন, ”চীনা সেনা ভারতের কোনও এলাকা দখল করতে পারেনি। কোনও পোস্টও নয়। আমাদের ২০ জন জওয়ান শহিদ হয়েছেন। যাঁরা ভারত মাতাকে ভয় দেখাচ্ছে, তাঁদের উপযুক্ত ফলভেগ করতে হবে। কেউ আমাদের এক ইঞ্চি জমি দখল করতে পারবে না। আমাদের সেনাবাহিনী একাধিক সেক্টরে দ্রুত যেতে পারে। এই ক্ষমতা তাঁদের আছে।”

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছেন, ”আমরা কোনও ভুল বার্তা দেব না। চীনে গণতন্ত্র নেই, ডিক্টেটরশিপ আছে। ওরা যা খুশি তাই করতে পারে। আমাদের তাই হাতে হাত মিলিয়ে লড়তে হবে। ভারত জিতবেই। এটা ঐক্যের সময়। ঐক্য জরুরি। তৃমমূল সরকারের সঙ্গে আছে।” তাঁর দাবি, ”চীনকে টেলিকম, বিমান, রেলের মতো ক্ষেত্রে ঢুকতে দেওয়া উচিত নয়। আমাদের অসুবিধা হতে পারে। তাও আমরা চীনা সংস্থাকে এই সব ক্ষেত্রে ঢুকতে দেব না।”

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেছেন, ”দেশজুড়ে মানুষ চীনের বিরুদ্ধে ক্ষুব্ধ। তাই কোনও মতবিরোধ থাকা উচিত নয়। সবাইকে একযোগে পরিস্থিতির মোকাবিলা করতে হবে। সকলের উচিত কেন্দ্রের পাশে দাঁড়ানো।” নীতীশও চীনা জিনিসের বিরুদ্ধে সোচ্চার হন।

সিপিআই নেতা ডি রাজার চিন্তা অবশ্য অ্যামেরিকাকে নিয়ে। তিনি জিনেয়েছেন, অ্যামেরিকা তাঁদের জোটে সামিল হওয়ার জন্য ভারতকে টানছে। ভারতের উচিত হবে, সোই জোটে না যাওয়া। সিপিএমের সীতারাম ইয়েচুরি পঞ্চশীলের উল্লেখ করেন।

শরদ পাওয়ার, চন্দ্রশেখর রাও থেকে শুরু করে বাকি সকলেই পুরোপুরি সরকারকে সমর্থনের কথা বলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

জুন 21, 2026
প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

জুন 21, 2026
সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

জুন 21, 2026

Latest News

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

a-farmer-sprays-insecticide

ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, নিষিদ্ধ দেশে দেশে

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa