Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক ২০০ বছরের ইতিহাসে সর্বোচ্চ তুষারপাত, অচল মস্কো
আন্তর্জাতিক

২০০ বছরের ইতিহাসে সর্বোচ্চ তুষারপাত, অচল মস্কো

By Md Eliasজানুয়ারি 30, 20262 Mins Read

রাশিয়ার রাজধানী মস্কোতে গত দুই শতাব্দীর মধ্যে সবচেয়ে ভারী তুষারপাতের রেকর্ড হয়েছে চলতি জানুয়ারিতে। অস্বাভাবিক এই তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে নগর জীবন, থেমে থেমে চলছে যান চলাচল, দেরিতে পৌঁছাচ্ছে ট্রেন, আর পুরু বরফের স্তূপ ভেঙে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। আবহাওয়াবিদরা বলছেন, বিরল এই তুষারপাত মস্কোর আবহাওয়া ইতিহাসে নতুন এক অধ্যায় যোগ করেছে।

সর্বোচ্চ তুষারপাত মস্কো

Advertisement

সংবাদমাধ্যম আরব নিউজ বলছে, রাশিয়ার রাজধানী মস্কোতে চলতি মাসে গত ২০০ বছরের মধ্যে সবচেয়ে বেশি তুষারপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে মস্কো স্টেট ইউনিভার্সিটির আবহাওয়াবিদরা। বৃহস্পতিবার প্রকাশিত তথ্য অনুযায়ী, জানুয়ারির শেষ দিকে এসে শহরটিতে তুষারপাতের পরিমাণ আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষের এই শহরে রাস্তাঘাটে জমে থাকা পুরু বরফের স্তূপের মধ্য দিয়ে কষ্ট করে চলাচল করতে দেখা গেছে বাসিন্দাদের। বার্তাসংস্থা এএফপির তোলা ছবিতে দেখা যায়, ভারী তুষারপাতের কারণে শহরের কেন্দ্রীয় এলাকাতেও হাঁটা প্রায় অসম্ভব হয়ে উঠেছে।

চলমান এই পরিস্থিতিতে মস্কো ও আশপাশের এলাকায় যাতায়াতকারী ট্রেনগুলো দেরিতে চলেছে, আর বৃহস্পতিবার সন্ধ্যায় সড়কগুলোতে দেখা গেছে দীর্ঘ যানজট। অনেক গাড়ি বরফের কারণে সড়কে আটকে পড়ে।

মস্কো স্টেট ইউনিভার্সিটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, ‘জানুয়ারি মাসটি মস্কোর জন্য ছিল অত্যন্ত ঠান্ডা এবং অস্বাভাবিকভাবে তুষারে পরিপূর্ণ’। বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, ২৯ জানুয়ারি পর্যন্ত তারা প্রায় ৯২ মিলিমিটার বৃষ্টিপাতের সমপরিমাণ তুষার রেকর্ড করেছে। যা গত ২০৩ বছরের মধ্যে সর্বোচ্চ।

এমনকি কিছু এলাকায় বৃহস্পতিবার তুষারের স্তূপের উচ্চতা পৌঁছেছে প্রায় ৬০ সেন্টিমিটার পর্যন্ত। বিজ্ঞানীরা জানান, তুষার মূলত বাতাসে ভরা হওয়ায় মাটিতে জমে থাকা তুষারের পরিমাণ বৃষ্টিপাতের পরিমাপের তুলনায় অনেক বেশি দেখা যায়।

আবহাওয়াবিদদের মতে, মস্কো অঞ্চলের ওপর দিয়ে গভীর ও বিস্তৃত ঘূর্ণিঝড় এবং তীব্র বায়ুমণ্ডলীয় ফ্রন্ট অতিক্রম করায় এই রেকর্ড পরিমাণ তুষারপাত হয়েছে।

৩৫ বছর বয়সী মস্কোবাসী বারটেন্ডার পাভেল এএফপিকে বলেন, ‘আমি যখন ছোট ছিলাম, তখন আরও বেশি তুষার পড়ত। এখন তো প্রায় তুষারই থাকে না। এই অন্ধকার, বরফঢাকা শীতে এক ধরনের শূন্যতা লাগে।’

ভারতে সেরা অভিনেত্রীর সম্মাননা পেলেন জয়া আহসান

এর আগেও চলতি মাসের শুরুতে রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা অঞ্চলে ভয়াবহ তুষারঝড়ের কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। অনলাইনে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ভবনের দ্বিতীয় তলা পর্যন্ত তুষারের স্তূপ জমে গেছে, আর রাস্তার দুই পাশে গাড়িগুলো বরফে ঢেকে মানুষকে খুঁড়ে খুঁড়ে পথ বানাতে হচ্ছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Md Elias
  • Website

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.

Related Posts
modi-meloni

‘আমরাই সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

জুন 17, 2026
সৌদি আরব ও পর্তুগাল

পর্তুগালের সঙ্গে ভিসা মওকুফ চুক্তি সৌদি আরবের

জুন 17, 2026
Cat

ভিয়েতনামে মাংস বিক্রির জন্য চুরি করা ৪০০ বিড়াল উদ্ধার

জুন 17, 2026
Latest News
modi-meloni

‘আমরাই সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

সৌদি আরব ও পর্তুগাল

পর্তুগালের সঙ্গে ভিসা মওকুফ চুক্তি সৌদি আরবের

Cat

ভিয়েতনামে মাংস বিক্রির জন্য চুরি করা ৪০০ বিড়াল উদ্ধার

Kadim

দুই ভাইয়ের এক স্ত্রী! জোরপূর্বক বিবাহ ও নির্যাতন

অভিবাসী

একদিনে ৭১০ অভিবাসীর আগমন, ইংলিশ চ্যানেল পাড়ি নিয়ে নতুন চাপে যুক্তরাজ্য

তুলে নেওয়া হয়েছে

মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হয়েছে: ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী

সভাপতির দায়িত্বে

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

নামাজ

ভারতে নয় বাংলাদেশ-পাকিস্তানে গিয়ে নামাজ পড়ুন কেউ কিছু বলবে না: বিজেপির মন্ত্রী

হরমুজ

ট্রাম্পের ঘোষণা সত্ত্বেও কেন স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল?

সহায়তা

‘যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইসরায়েল টিকে থাকত না’

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa