Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় ‘সহকারী ১১ ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড, নইলে লাগাতার আন্দোলন’
জাতীয় শিক্ষা স্লাইডার

‘সহকারী ১১ ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড, নইলে লাগাতার আন্দোলন’

By Protik Hossainসেপ্টেম্বর 13, 2019Updated:সেপ্টেম্বর 13, 20192 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক : সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছে  বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি।

কর্মসূচি অনুযায়ী আগামী ১৯ সেপ্টেম্বর সারা দেশে উপজেলা পর্যায়ে মানববন্ধন এবং ২৮ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রার কর্মসূচি পালন করা হবে। এর পরও দাবি মানা না হলে ১ অক্টোবর থেকে লাগাতার কর্মসূচি পালিত হবে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আতিকুর রহমান আতিক।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কাশেম। এতে বলা হয়, বর্তমানে একজন প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষক জাতীয় বেতন স্কেলের ১১তম গ্রেডে (১২৫০০) টাকা ও সহকারী শিক্ষক ১৪তম গ্রেডে (১০২০০) টাকা পান। ২০০৬ সালে বেতন স্কেল আপগ্রেড এবং ২০১৪ সালে বেতন ও পদমর্যাদা বাড়ানোর ঘোষণায় স্কেলের পার্থক্য দাঁড়ায় তিন ধাপ। ২০১৫ সালের অষ্টম জাতীয় বেতন স্কেলে এ ব্যবধান দাঁড়িয়েছে দুই  হাজার ৩০০ টাকা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এর আগে অর্থ মন্ত্রণালয়ে যে প্রস্তাব দিয়েছিল, আমরা সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে সহকারী শিক্ষকদের জন্য ১১তম গ্রেড ও প্রধান শিক্ষকদের জন্য ১০ম গ্রেডের নতুন প্রস্তাব পাঠানোর দাবি জানাই।

লিখিত বক্তব্য আরো বলা হয়, আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে দাবির বাস্তবায়ন না হলে স্কুলে তালাসহ লাগাতার কঠোর কর্মসূচি দেওয়া হবে। এর আগে, ১৯ সেপ্টেম্বর সারাদেশে উপজেলা পর্যায়ে বিকাল ৩টা থেকে ১ ঘণ্টা মানববন্ধন করে প্রধানমন্ত্রী বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি দেওয়া হবে। ২৮ সেপ্টেম্বর ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০টায় মানবন্ধন করে প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর স্মারকলিপি নিয়ে পদযাত্রা করা হবে।

সংগঠনের সভাপতি আতিকুর রহমান আতিক বলেন, শিক্ষকদের মানসম্মত বেতন স্কেল দেওয়া হবে বলে উল্লেখ ছিল আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে। আমাদের এ দাবি যতদিন মেনে নেওয়া না হচ্ছে, ততদিন আন্দোলন চলবে। ২৮ সেপ্টেম্বরের কর্মসূচির পর আমরা আরো কঠোর কর্মসূচি দেব। আগামী ১ অক্টোবর থেকে চলবে লাগাতার কর্মসূচি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)

Related Posts
যুবদল নেতা

রাউজানে প্রকাশ্যে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা

জুন 13, 2026
cmp

ক্রিকেটার নাঈমকে মারধরের বিষয়ে কড়া বার্তা দিলেন সিএমপি কমিশনার

জুন 13, 2026
স্বাস্থ্যমন্ত্রী

আদ্‌ দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি : স্বাস্থ্যমন্ত্রী

জুন 13, 2026
Latest News
যুবদল নেতা

রাউজানে প্রকাশ্যে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা

cmp

ক্রিকেটার নাঈমকে মারধরের বিষয়ে কড়া বার্তা দিলেন সিএমপি কমিশনার

স্বাস্থ্যমন্ত্রী

আদ্‌ দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি : স্বাস্থ্যমন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেয়া হবে : সমাজকল্যাণ মন্ত্রী

বৃক্ষরোপণ কর্মসূচি

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের ঋণ

তৃতীয় ভাষা জানা শিক্ষার্থীদের ঋণ দেবে সরকার

মাথাপিছু আয়

দেশের মানুষের মাথাপিছু আয় ৩ লাখ ৬৮ হাজার টাকা

zaima-rahman

বার কাউন্সিলের এমসিকিউতে উত্তীর্ণ জাইমা রহমান

Moin

বিএনপি সরকার দেশকে আবারও সম্মানজনক জায়গায় নিয়ে যাবে : মঈন খান

ব্রাজিল

ব্রাজিল খেললেই অর্ধেক ভাড়া, আলমগীরের উদ্যোগে গ্রামজুড়ে উৎসবের আমেজ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa