Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home সাংবাদিকতাও করবেন পুলিশ সদস্যরা: আইজিপি
জাতীয়

সাংবাদিকতাও করবেন পুলিশ সদস্যরা: আইজিপি

By Saiful IslamSeptember 2, 20212 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : যাত্রা শুরু করল নতুন সংবাদমাধ্যম ‘পুলিশ নিউজ’। বুধবার দুপুরে পুলিশ সদর দপ্তরে এ নিউজ পোর্টালের ( news.police.gov.bd) উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

অনুষ্ঠানে জানানো হয়, পুলিশের বিভিন্ন অর্জন ও ইতিবাচক বাংলাদেশকে তুলে ধরার লক্ষ্যে এই পোর্টালের যাত্রা শুরু হলো। এর স্লোগান- ‘জনতার সাথে, প্রগতির পথে’। এতে দেশ-বিদেশের সাম্প্রতিক খবর ছাড়াও পুলিশের বিভিন্ন ইউনিটের অর্জনগুলো দ্রুততম সময়ে তুলে ধরা হবে। এর জন্য থাকবে পৃথক রিপোর্টিং টিম, যারা সবাই পুলিশের সদস্য। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে কথা বলে অনুমতি সাপেক্ষে তাদের সংবাদ প্রকাশ করা হবে।

উদ্বোধন অনুষ্ঠানে ড. বেনজীর আহমেদ বলেন, প্রাথমিকভাবে বাংলায় নিউজ পোর্টালটি চালু হয়েছে। পরে আমরা ইংরেজি ভার্সন চালু করব। মূলত পুলিশের অর্জনগুলো তুলে ধরা হবে এই পোর্টালে। এ ছাড়া প্রতিদিন বাংলাদেশে অসংখ্য ইতিবাচক সংবাদ থাকে। সেগুলো তুলে ধরা হবে এখানে। পুলিশ নিউজে সাংবাদিকতার ‘গোল্ডেন রুলস’ অনুসরণ করে সংবাদ পরিবেশন করা হবে।

বাংলাদেশ পুলিশ অবাধ তথ্যপ্রবাহে বিশ্বাস করে বলে উল্লেখ করেন আইজিপি। তিনি বলেন, এরই অংশ হিসেবে এই নিউজ পোর্টাল। আমি যখন ডিএমপি কমিশনার ছিলাম, তখন সরকারি দপ্তর হিসেবে প্রথমবারের মতো ডিএমপির মিডিয়া সেন্টার করা হয়। আমি যখন র‌্যাব মহাপরিচালক (ডিজি) ছিলাম, তখন সাংবাদিকদের সুবিধার্থে মিডিয়াপাড়া হিসেবে পরিচিত কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টার তৈরি করি। ডিএমপি কমিশনার থাকার সময়ে ডিএমপি নিউজ নামে পোর্টালটি চালু করা হয় ২০১৩ সালে, যেটি পাঠকপ্রিয়তা অর্জন করেছে। এখন পর্যন্ত ৪৮ কোটি মানুষ এই সাইট ভিজিট করেছেন। এবার সারাদেশের পুলিশের সংবাদগুলো ‘পুলিশ নিউজ’-এর মাধ্যমে তুলে ধরা হবে। আমরা এমন এক বাংলাদেশকে তুলে ধরতে চাই, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম আত্মমর্যাদা ও আত্মবিশ্বাসের সঙ্গে বেড়ে উঠতে পারে।

বেনজীর আহমেদ বলেন, উন্নত দেশের উপযোগী পুলিশ বাহিনী গড়ে তুলতে ২০ বছরের একটি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ২০৪১ সাল নাগাদ আমরা ধনী রাষ্ট্রে পরিণত হব। একইভাবে পুলিশকেও একটি ধনী দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে কার্যকর করতে হবে। সে ক্ষেত্রে প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পুলিশের অভিযানিক ও প্রশাসনিক কার্যক্রম ‘হাইটেক’ করার চেষ্টা চলছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নিউজ পোর্টাল পরিচালনা কমিটির সভাপতি ডিআইজি (মিডিয়া অ্যান্ড প্ল্যানিং) হায়দার আলী খান। পুলিশ সদরের অতিরিক্ত আইজিপি, ঢাকার বিভিন্ন পুলিশ ইউনিটের প্রধান ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ ছাড়া সব পুলিশ ইউনিটের প্রধানরা ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় আইজিপি করবেন পুলিশ সদস্যরা সাংবাদিকতাও
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
সেনাসদস্য

এবার ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত টহলের অনুমতি পেয়েছে সেনাসদস্যরা

February 5, 2026
ঢাকার আবহাওয়া

ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

February 5, 2026
সেনাবাহিনী প্রধান

নির্বাচনে সেনাসদস্যদের নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের

February 5, 2026
Latest News
সেনাসদস্য

এবার ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত টহলের অনুমতি পেয়েছে সেনাসদস্যরা

ঢাকার আবহাওয়া

ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

সেনাবাহিনী প্রধান

নির্বাচনে সেনাসদস্যদের নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের

মেট্রোরেল

ভোটের দিন মেট্রোরেল চলবে কি না, জানাল ডিএমটিসিএল

ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণা

ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে

সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের প্রশাসনে রদবদল

বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার

বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার দেখাল পুলিশ

থাকতে চাই না

‘নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না’

মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ

সিলেটে মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.