
সাংবাদিকদের সঙ্গে নৈশভোজ চলাকালে হঠাৎ বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে হোয়াইট হাউসের আশপাশে। এ সময় গুলির শব্দ শোনা গেলে দ্রুত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে করেসপন্ডেন্টস ডিনারের সময় এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাসহ হাজারো অতিথি উপস্থিত ছিলেন।
হঠাৎ গুলির শব্দ শোনার পর মুহূর্তেই ভেন্যুতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক অতিথি দ্রুত নিরাপদ আশ্রয়ের দিকে ছুটে যান। নিরাপত্তা বাহিনী তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উপস্থিতদের সুরক্ষা নিশ্চিত করে।
ঘটনার বিস্তারিত কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি, তবে আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


