
স্থানীয় একটি পত্রিকা কার্যালয়ে এক বৈঠকে এমপির প্রতিনিধি বায়েজিদ ভূঁইয়া পোশাকগুলো হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের প্রচার সম্পাদক জামাল উদ্দিন রাফি, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রুবেল হোসেন প্রমুখ।
লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক ও এমপির প্রতিনিধি বায়েজিদ ভুঁইয়া বলেন, ঝুঁকি নিয়ে সাংবাদিকদের মাঠপর্যায়ে কাজ করতে হয়। তথ্য সংগ্রহ করতে গিয়ে নানান পেশার মানুষের সঙ্গে তাদের যোগাযোগ হয়। তাদেরও সুরক্ষা প্রয়োজন। এজন্য এমপি শাহজাহান কামাল ব্যক্তিগত উদ্যোগে সাংবাদিকদেরকে পিপিই পোশাক দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



