জুমবাংলা ডেস্ক: দৈনিক ইত্তেফাকের সাবেক আড়াইহাজারের সংবাদদাতা আলহাজ্ব কাজী মোদাচ্ছের হোসেন সুলতান এর ৯ম মৃত্যুবার্ষিকী আগামীকাল বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ।

সাংবাদিক কাজী মোদাচ্ছের হোসেন সুলতানের ৯ম মৃত্যুবার্ষিকী আগামীকাল

Advertisement

দিবসটি উপলক্ষে প্রেসক্লাব ও তার পরিবার মিলাদ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। কর্মসূচীর মধ্যে মৃত্যু বার্ষিকীর দিন প্রেসক্লাবে আলোচনা সভা, বিকালে উপজেলার শাজলীয়া জামে মসজিদে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কাঙ্গালি ভোজ ও পরদিন শুক্রবার রহমানিয়া জামে মসজিদের দোয়া ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়েছে।

আড়াইহাজারের প্রবীণ ও প্রথিতযশা এই সাংবাদিক দীর্ঘ ৪০ বছর দৈনিক ইত্তেফাকে সুনামের সহিত কাজ করেছেন।

এছাড়াও তিনি এলাকার বিভিন্ন মসজিদ মাদ্রাসায় সহযোগিতাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ডে অবদান রেখে গেছেন। তিনি দৈনিক ইত্তেফাকের আড়াইহাজার সংবাদদাতা মাসুম বিল্লাহর বাবা। মাসুম বিল্লাহ তার বাবার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন। কাজী মোদাচ্ছের হোসেন সুলতান ২০১৬ সালের ২২ ফেব্রæয়ারি বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।

তালা ও চার্জার লাইটের ব্যাটারির ভেতর দেড় কেজি সোনা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google