
যুক্তরাষ্ট্রের পরররাষ্ট্রমন্ত্রী টনি ব্লিনকেন শুক্রবার এক বিবৃতিতে ‘খাশুগজি ব্যান’ নামের এই ভিসা নিষেধাজ্ঞার কথা জানিয়েছেন। তিনি বলেন, আমাদের সীমান্তের মধ্যে সবার নিরাপত্তার জন্য অন্য কোনো দেশের সরকারের পক্ষে অপরাধীরা নির্বাসিতদের টার্গেট করে আমেরিকার মাটিতে ঢুকতে পারবে না।
এই আইনের আওতায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সেই সব ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে, যারা কোনো দেশের সরকারের পক্ষে নির্বাসিত বা নির্বাসিত হতে পারেন এমন সাংবাদিক, অ্যাক্টিভিস্ট বা অন্য ব্যক্তিকে নিপীড়ন, হয়রানি, নজরদারি, হুমকি বা ক্ষয়ক্ষতিসহ গুরুতর কর্মকাণ্ড পরিচালনা করবেন।
ওইসব ব্যক্তির পরিবার এবং অন্যান্য ঘনিষ্ঠ সহযোগীদের উপরও নতুন এই ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হবে। তাদের পরিবারের সদস্যরাও এই বিধি-নিষেধের আওতায় পড়বেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



