Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের উপর ন্যাক্কারজনক হামলা, আটকিয়ে হেনেস্থা, মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে গাজীপুরের কালীগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনে মাধ্যমে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহনে বৃহস্পতিবার (২০ মে) সকাল সাড়ে ১০টায় কালীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে ব্যানার, প্লেকার্ড হাতে এক ঘণ্টা ধরে অবস্থান করেন তারা।

এতে বক্তব্য রাখেন সাংবাদিক আশরাফুল আলম আইয়ূব, আব্দুর রহমান আরমান, মোহাম্মদ আল-আমিন দেওয়ান, ইব্রাহীম খন্দকার, মো. রফিকুল ইসলাম, আহাম্মদ আলী, মাফুজা আফরিন মনি, মুজিবুর রহমান, আব্দুর রহমান, মোহাম্মদ ওমর ফারুক, আব্দুল গাফফার, মনিরুল ইসলাম, খোরশেদ আলম, লোকমান হোসেন পনির,  প্রমুখ।

এ সময় বক্তরা বলেন, প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে সম্মান সহকারে মুক্ত এবং স্বাস্থ্য বিভাগের ওই দূর্নীতিগ্রস্ত অতিরিক্ত সচিব জেবুন্নেছাসহ সংশ্লিষ্ট সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। অন্যথায় সারাদেশের মতো কালীগঞ্জের সাংবাদিকরাও রাজপথে নামার হুশিয়ারী দেন।

তারা আরো বলেন, অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তি না দেয়া হলে স্বেচ্ছায় কারাবরণ ও স্বাস্থ্য বিভাগের সংবাদ বর্জনের ঘোষণাও দেন স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনে মাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google