জুমবাংলা ডেস্ক : ঢাকা সিটি নির্বাচনের দিনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে শারীরিকভাবে হেনস্তার শিকার হওয়ার ঘটনায় এক ছাত্রলীগ নেতাকে সংগঠন থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে। বহিস্কৃত ওই ছাত্রলীগ নেতা হলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম খান রিয়াদ।
আজ সোমবার সন্ধ্যায় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ ফেব্রুয়ারি একটি অনাকাঙ্খিত ঘটনায় জড়িত থাকায় ও দলীয় শৃঙ্খলা ভঙের দায়ে ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি শহিদুল ইসলাম খান রিয়াদকে সংগঠন থেকে বহিষ্কার করা হল৷’
প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে অই ছাত্রলীগ নেতার দ্বারা হেনস্তার শিকার হন বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মাহবুব মমতাজী, দ্য বিজনেস ষ্ট্যাণ্ডার্ড পত্রিকার সাংবাদিক নুরুল আমিন জাহাঙ্গীর ও দিন প্রতিদিন পত্রিকার পাপন। ঢাকা দক্ষিণের ৪৬ নম্বর ওয়ার্ডের জামিয়া এরাবিয়া ইমদাদুল ওলুম ফরিদাবাদ মাদ্রাসা কেন্দ্রে এই ঘটনা ঘটে। ঘটনার পরে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় সংবাদ প্রকাশ করা হলে উল্টো ওই ছাত্রলীগ নেতা সাংবাদিকদের নামে থানায় জিডি করে। পরবর্তীতে সোমবার সন্ধ্যায় ছাত্রলীগ থেকে তাকে সাময়িক বহিস্কার করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


