স্পোর্টস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক সাংসদ মাশরাফি বিন মুর্তজার সৌজন্যে আজ ০৮ ফেব্রুয়ারি মঙ্গলবার নড়াইল
জেলা আওয়ামী লীগ অফিসে শীতার্ত মানুষদের মাঝে বিতরণের জন্য দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের নিকট কম্বল হস্তান্তর করা হয়। নড়াইল সদর উপজেলার শীতার্ত মানুষদের মাঝে সাংসদের এই কম্বল বিতরণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করছে নড়াইল সদর উপজেলা আওয়ামী লীগ।

শীতার্তদের মাঝে বিতরণের জন্য এই কম্বল জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মৎসজীবী লীগ, ছাত্রলীগ- এর সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছে কম্বল হস্তান্তর করা হবে।

Advertisement

পরবর্তীতে দলীয় নেত্রীবৃন্দ ও জনপ্রতিনিধিরা নিজ নিজ এলাকার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করবেন।

দলীয় নেতাকর্মীদের মাধ্যমে সাংসদ মাশরাফি বিন মুর্তজা সাধারণ মানুষের মাঝে জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এই শীতকালীন উপহার পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। এ প্রসঙ্গে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. অচিন চক্রবর্তী বলেন, ‘সাংসদ মাশরাফি মুর্তজা নির্বাচনী এলাকার জনসাধারণের মাঝে যা কিছু দিতে হয় সে সবসময় আমাদের দলীয় নেতাকর্মীদের তাতে সম্পৃক্ত রাখে। আমরা তাকে ধন্যবাদ জানাই। ‘

শীতার্তদের মাঝে ধারাবাহিকভাবে কম্বল বিতরণ করায় নড়াইলের জনসাধারণের পক্ষ থেকে মানবিক সাংসদ মাশরাফি বিন মুর্তজাকে ধন্যবাদ জানান সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. ওমর ফারুক। পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুন্ডু বলেন, ‘সাধারণত এমপি সাহেবরা নিজের লোকজন দিয়েই সবকিছু দিয়ে থাকেন। কিন্তু এক্ষেত্রে আমাদের এমপি মাশরাফি একজন ব্যতিক্রমী মানুষ। তিনি আমাদের দলীয় নেতাকর্মীদের মাধ্যমে সবসময় সবকিছু জনগণকে দিয়ে থাকেন। ‘

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. অচিন চক্রবর্তীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবাস চন্দ্র বোস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুন্ডু ও সাধারণ সম্পাদক রেজাউল বিশ্বাস। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. ওমর ফারুক, নড়াইল পৌরসভার মেয়র আন্জুমান আরা।

উইকেটে তামিম থাকতে ৩ রানে ঢাকার অবিশ্বাস্য হার!

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.