Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক যেসব দেশে সাইবার প্রযুক্তি বিক্রি করবে না ইসরায়েল
আন্তর্জাতিক

যেসব দেশে সাইবার প্রযুক্তি বিক্রি করবে না ইসরায়েল

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 27, 20212 Mins Read
সাইবার প্রযুক্তি বিক্রি
ফাইল ছবি
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : সাইবার প্রযুক্তি বিক্রির দেশের তালিকা ছোট করেছে ইসরায়েল। অর্থাৎ দেশটি কিছু দেশের কাছে সাইবার প্রযুক্তি বিক্রি করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। এসব দেশের মধ্যে রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মেক্সিকো, মরক্কো।

ইসরায়েলের পত্রিকা ,ক্যালকালিস্ট বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, গণমাধ্যমে স্পাইওয়্যার পেগাসাস কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর থেকে ইসরায়েল এটা নিয়ে আন্তর্জাতিক মহলের চাপের মুখে ছিল। এরপর তারা এমন সিদ্ধান্ত নিল।

 

ইসরায়েলের সাইবার প্রযুক্তি বিক্রি নিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে, ইসরায়েলের গণমাধ্যম যে সূত্রের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে, তার নাম জানায়নি। পূর্বে ইসরায়েলের কাছ থেকে সাইবার প্রযুক্তি কিনতে পারে, এমন দেশের সংখ্যা ছিল ১০২টি। সেই সংখ্যা কমিয়ে ৩৭ এ এনেছে তারা।

ইসরায়েলি পত্রিকার ওই প্রতিবেদনের পর দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা সঠিক পদক্ষেপ নিয়েছে। তবে সাইবার প্রযুক্তি কেনার ক্ষেত্রে কোন কোন দেশের নিবন্ধন বাতিল করা হয়েছে, তা নিশ্চিত করেনি তারা।

ইসরায়েলের এনএসও গ্রুপ পেগাসাসের নির্মাতা। গত জুলাইয়ে এই স্পাইওয়্যারের ব্যবহার নিয়ে বিশ্বের ১৭টি গণমাধ্যম প্রতিষ্ঠানের অনুসন্ধানী রিপোর্ট প্রকাশিত হয়। সেই রিপোর্টে বলা হয়, বিভিন্ন দেশে সরকারি কর্মকর্তা, রাজনীতিক, সাংবাদিক, মানবাধিকারকর্মীদের ফোনে আড়ি পাততে পেগাসাস স্পাইওয়্যারটি ব্যবহার করা হয়েছিল। বিশ্বের হাজারো মানবাধিকারকর্মী, সাংবাদিক, রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা ও ব্যবসাপ্রতিষ্ঠানের নির্বাহীকে পেগাসাসের নজরদারির সম্ভাব্য তালিকায় পাওয়া যায়। তারপর গোটা বিশ্বে বিতর্কের মুখে পড়ে এনএসও গ্রুপ।

পরে এনএসও গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেয় যুক্তরাষ্ট্র। প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করে দেশটি। আর চলতি সপ্তাহে এনএসও গ্রুপের বিরুদ্ধে মামলা করেছে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাপল।

স্মার্টফোন ব্যবহার করে ঘরে বসেই ইনকাম করুন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

June 24, 2026
জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

June 24, 2026
ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

June 24, 2026

Latest News

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

জাহাজ

হরমুজ নিয়ে অগ্রগতি হলেও এখনো আটকা শত শত জাহাজ

ট্রাম্প

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa