
শুক্রবার সন্ধ্যার দিকে সাজেকের কংলাক পাহাড়ে এ ঘটনা ঘটে।
নিহত মো. রফিকুল ইসলাম কিশোরগঞ্জ জেলার শোলাকিয়া গ্রামের গণি মিয়ার ছেলে।
জানা গেছে, কিশোরগঞ্জ জেলার ৮০ জনের একদল ব্যবসায়ী সাজেক ভ্রমণে যান। ভ্রমণকালে সাজেকের কংলাক পাহাড়ে উঠার সময় হঠাৎ মাথা ঘুরে পাহাড় থেকে পড়ে যান রফিকুল ইসলাম।
তাৎক্ষণিক উদ্ধার করে খাগড়াছড়ির দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আনিসুর রহমান রফিকুলকে মৃত ঘোষণা করেন।
সাজেক থানার ওসি ইসরাফিল মজুমদার জানান, তার লাশ নিজ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



