Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) সহ বিভিন্ন আইনের বিরুদ্ধে প্রতিবাদকারীদের ওপর আরোপিত মামলা তুলে নিয়েছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর সরকার।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, সর্বমোট মোট ৫ হাজার ৫৭০ টি মামলা প্রত্যাহার করা হয়েছে। এই তালিকায় বেশ কিছু সংবাদমাধ্যমেরও নাম ছিল। সেই মামলাগুলোও প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্তালিন ২৪ জুন বিধানসভায় ঘোষণা করেছিলেন, বিক্ষোভকারীদের ওপর এবং সংবাদমাধ্যমের ওপর যে মামলাগুলো করা হয়েছে, সেগুলো প্রত্যাহার করা হবে।

এরপর ৪ সেপ্টেম্বর তামিলনাড়ুর স্বরাষ্ট্রসচিব এস কে প্রভাকর একটি বিবৃতিতে জানিয়েছিলেন, সেখানকার পুলিশের ডিজি যে যে মামলাগুলো প্রত্যাহার করা হবে, তার যাবতীয় তথ্যসহ তালিকা তৈরি করেছেন।

এর মধ্যে ২৬ টি মামলা রয়েছে সংবাদমাধ্যমের বিরুদ্ধে। কৃষি আইনের বিরোধিতা করায় মামলা রয়েছে মোট ২ হাজার ৮৩১ টি। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদের কারণে মামলা রয়েছে ২ হাজার ২৮২ টি।

এছাড়া আট লেনের রাস্তা, মিথেন নিষ্কাশন এবং নিউট্রিনোর প্রতিবাদ করায় মোট ৪০৫ টি বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছিল। এছাড়া ২৬ টি মামলা ছিল কুদনকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রতিবাদ করার কারণে।

সরকার পক্ষের আইনজীবী জানিয়েছেন, যেসব ক্ষেত্রে এখনও তদন্ত চলছে কিংবা এখনও চার্জশিট তৈরি করা হয়নি, সেগুলো নিয়েও আর নাড়াচাড়া করা হবে না। আর যে মামলাগুলো আদালতে বিচারাধীন, সেগুলোর ক্ষেত্রে সরকার পক্ষের সংশ্লিষ্ট আইনজীবীদের নির্দেশ দেওয়া হবে মামলাটি প্রত্যাহার করে নেয়ার আবেদন আদালতে জমা দেওয়ার জন্য।

নাগরিকত্ব সংশোধনী আইন, জাতীয় নাগরিকপঞ্জি এবং তারপর তিনটি কৃষি আইন – প্রতিটি ইস্যুতে সারা ভারতজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছিল। বাদ ছিল না তামিলনাড়ুও।

আইন শৃঙ্খলা পরিস্থিতির বাইরে চলে যাওয়ার জোগাড় হয়েছিল। পরিস্থিতি যাতে নাগালের বাইরে না চলে যায়, তা নিশ্চিত করতে শুরু হয়েছিল পুলিশি অভিযান। সংবাদমাধ্যমের একাংশের বিরুদ্ধেও মামলা রুজু করা হয়েছিল। এবার সেই সব মামলা প্রত্যাহার করে নিচ্ছে তামিলনাড়ু সরকার।

সূত্র: দ্য হিন্দু

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.