Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home বিভাগীয় সংবাদ সাত বছরেও ফেরেননি তারা, অবশেষে মামলা
খুলনা বিভাগীয় সংবাদ

সাত বছরেও ফেরেননি তারা, অবশেষে মামলা

By Shamim RezaJan 13, 2020, 11:01 PM Asia/Dhaka4 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : যশোরের চৌগাছায় দীর্ঘ প্রায় সাত বছর ধরে নিখোঁজ রয়েছেন একই পরিবারের চারজনসহ সাতজন। মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে তারা আর ফেরেননি পরিবারে। ঘটনার প্রায় সাত বছর পর রবিবার রাতে এক দালালকে চৌগাছা শহর থেকে ধরে পুলিশে দেয়া হয়েছে। পরে এ ঘটনায় ওই রাতেই নিখোঁজ অমিত হাসান মুকুলের বাবা আতিয়ার রহমান চৌগাছা থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেছেন। পুলিশ এই মামলায় পরিবারের লোকদের হাতে আটক দালাল ফজলুর রহমান রাজুকে (৪৮) গ্রেপ্তার করেছে।

চৌগাছা থানার মামলায় ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মুক্তদহ গ্রামের সাতজন ২০১৩ সালের ১ জুন মালায়েশিয়ায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই তারা নিখোঁজ রয়েছেন। তারা হলেন অমিত হাসান মুকুল (৩০), আজিজুর রহমান (৪০), ফুলজার হোসেন (৪৬), শরিফুল ইসলাম খোকন (৪০), শফিকুল ইসলাম (২৭), রমজান আলী (৪৫) ও লিটন হোসেন (২৭)।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি না ফেরায় নিখোঁজদের পরিবারে নেমে এসেছে চরম হতাশা। উৎসব-পার্বন এলেই কান্নার রোল পড়ে যায় বাড়িগুলোতে। দীর্ঘদিন বাড়ির অভিভাবকরা নিখোঁজ থাকায় চরম দারিদ্র্য দেখা দিয়েছে পরিবারগুলোতে। ফলে মানবেতর জীবনযাপন করছেন তারা। একপর্যায়ে নিখোঁজ ফুলজার হোসেনের স্ত্রী রূপভান দুই মেয়ে এবং শরিফুলের স্ত্রী রেশমা বেগম তিন মেয়ের ভরণপোষণের জন্য স্থানীয় ডিভাইন গার্মেন্টসে কাজ নিতে বাধ্য হয়েছেন। অল্প টাকায় (ওই সময়ে জনপ্রতি তিন লাখ টাকা) মালয়েশিয়ায় যাওয়ার প্রলোভনে দরিদ্র পরিবারের এসব ব্যক্তিরা আদম ব্যাপারীর খপ্পরে পড়েন।

মুক্তদহ গ্রামে বিয়ে সূত্রে বসবাসকারী সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার গোয়ালপোতা গ্রামের ফজলুর রহমান রাজু তাদের ফুসলিয়ে পানিপথে মালায়েশিয়ার উদ্দেশ্যে পাঠানোর পর থেকে আজও তারা নিখোঁজ। ২০১৩ সালের ১ জুন বাড়ি থেকে একযোগে বের হন তারা। ১২ জুন অমিত হাসান মুকুল বাড়িতে ফোন করে বলেন, ‘আমরা সবাই পানিপথে মালয়েশিয়া যাচ্ছি। ট্রলারে উঠেছি, এখনই রওনা দেব।’ ওই কথাই ছিল পরিবারের সঙ্গে তাদের শেষ কথা।

মুকুলের স্ত্রী চামেলী খাতুন বলেন, ‘যে নাম্বার থেকে ফোন দিয়েছিল সেই নাম্বার বন্ধ পেয়েছি। বারবার চেষ্টা করেও ফোনে কাউকে পাওয়া যায়নি। এরপর ছয়টি বছর কেটে গেলেও তার সন্ধান পাওয়া যায়নি। অতিকষ্টে দিন কাটছে আমাদের।’

নিখোঁজ শরিফুল ইসলাম খোকনের স্ত্রী রেশমা বেগম তার তিন মেয়ে এবং ফুলজার রহমানের স্ত্রী রূপভান বেগম দুই মেয়ের লালন পালনের জন্য স্থানীয় ডিভাইন গার্মেন্টসে কাজ নিতে বাধ্য হয়েছেন। তারা দুজন এবং আজিজুর রহমানের মা মনোয়ারা বেগম (৬০) হতাশ কণ্ঠে বলেন, অনেক চেষ্টা করেও তাদের খোঁজ পায়নি। এদের মধ্যে নিখোঁজ আজিজুর রহমানের স্ত্রী দুটি সন্তান ফেলে অন্যত্র চলে গেছেন। দাদির কাছে থেকেই তারা অতি কষ্টে জীবন পার করছে। তাদের বাবা আদৌ বেঁচে আছে কি না তাও জানেন না অবুঝ এই শিশুরা।

নিখোঁজের তিন মাস পর তারা মুক্তদহ গ্রামের ঘরজামাই আদম ব্যাপারী রাজুর কাছে যান। স্বজনদের ফেরত পেতে চাপ দিতে থাকেন। এ সময় রাজু তার সহযোগী চট্টগ্রামের টেকনাফের অপর আদম ব্যাপারী রাশেদুল ইসলামের সঙ্গে কথা বলার সুযোগ করে দেন। টেকনাফের দালাল রাশিদুল তাদেরকে বলেন, ‘কোনো সমস্যা নেই, তারা দুই-এক দিনের মধ্যেই মালয়েশিয়ায় পৌঁছে যাবেন। কিছুদিন পরই মুক্তদহ গ্রামের ঘরজামাই দালাল রাজু তার স্ত্রীকে তালাক দিয়ে রাতের আঁধারে আত্মগোপনে চলে যান। পরে টেকনাফ ও মুক্তদহ গ্রামের দালালের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর রাজু একই উপজেলার মাধবপুর গ্রামের আতিয়ার রহমানের মেয়ে রনি বেগমকে বিয়ে করেন। সেখানে যাতায়াত করলেও নিখোঁজদের পরিবারগুলো তা জানতো না।

প্রায় সাত বছর পর রবিবার রাতে রাজুকে চৌগাছা বাজারে দেখতে পেয়ে ওই পরিবারের সদস্যরা ধরে মুক্তদহ গ্রামে নিয়ে যান। পরে তাকে চৌগাছা থানায় সোপর্দ করে ভুক্তভোগী পরিবারগুলো। এ ঘটনায় অমিত হাসান মুকুলের বাবা আতিয়ার রহমান চৌগাছা থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেন।

মামলায় টেকনাফের দালাল রাশেদুল ইসলাম এবং অজ্ঞাত দালাল আলমকে আসামি করা হয়। পুলিশ মামলায় ফজলুর রহমান রাজুকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে আদালতে পাঠিয়েছে।

নিখোঁজ মুকুলের বাবা আতিয়ার বলেন, ঘটনার প্রথম দিকে সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জায়গায় অনেক খোঁজ করেছি। কিন্তু আদম ব্যাপারীদের কোনো সন্ধান পাইনি। আমার ছেলেসহ চৌগাছার সাতজন ছাড়াও ঝিকরগাছা উপজেলার আরও আটজন এই দালালদের খপ্পরে পড়ে পানিপথে মালায়েশিয়ায় রওনা দেন। প্রায় সাত বছর পার হতে চললেও কারো কোনো সন্ধান পাইনি। অবশেষে রবিবার সন্ধ্যায় দালাল রাজুকে চৌগাছা বাজারে দেখতে পেয়ে কৌশলে আমাদের গ্রামে নিয়ে যাই। অনেক জিজ্ঞাসাবাদেও সে কোনো উত্তর দেয়নি। অবশেষে আমরা তাকে পুলিশে দিয়েছি এবং মামলা করেছি।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at ZoomBangla iNews, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
বিএনপি অফিসে

বিএনপি অফিসে ঢুকে যুবদল নেতাসহ দুজনকে গুলি

May 22, 2026, 12:24 AM Asia/Dhaka
বিদ্যুৎ থাকবে না

শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

May 21, 2026, 11:27 PM Asia/Dhaka
Madrasha

মাদ্রাসায় শিশুর ঝুলন্ত মরদেহ: ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শিক্ষার্থী রিমান্ডে

May 21, 2026, 10:25 PM Asia/Dhaka
Latest News
বিএনপি অফিসে

বিএনপি অফিসে ঢুকে যুবদল নেতাসহ দুজনকে গুলি

বিদ্যুৎ থাকবে না

শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Madrasha

মাদ্রাসায় শিশুর ঝুলন্ত মরদেহ: ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শিক্ষার্থী রিমান্ডে

চাঁদাবাজ মামুন

ভিক্ষুক থেকে ফল ব্যবসায়ী—কারও রেহাই ছিল না, খিলক্ষেতে আটক চিহ্নিত চাঁদাবাজ মামুন

ইয়াবা

৪০ হাজার পিস ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রী আটক

Shamim

মাদক ও চোরাচালান উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই শামীম আল মামুন

কিশোরী

গভীর রাতে অসহায় কিশোরী, সহযোগিতা করেনি থানা

Teaher

কাঠ দিয়ে আঘাতের পর শ্বাসরোধে গৃহশিক্ষিকা মরিয়মকে হত্যা করেন সুমি

বেরোবি ছাত্রদলের স্মারকলিপি

তিন দফা দাবিতে বেরোবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান

ব্রাজিলের পতাকা

নওগাঁয় টাঙানো হলো ৪০০ ফুট দীর্ঘ ব্রাজিলের পতাকা

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp