
এর পর ঝাংকে নিয়ে যাওয়া হয় হাংঝাউ হসপিটাল অফ ট্রাডিশনাল চাইনিজ মেডিসিনে। সেখানকার চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসা করেন ওই ব্যক্তির। সেখানকার এক চিকিৎসক য়ুয়ান চেংদা জানিয়েছেন ঝাং এসে বলেছিল, ‘‘জীবন বাঁচাতে আমি আঙুল কেটে ফেলেছি।’’
এ ব্যাপারে ওই চিকিৎসকরা বলেছেন, ওই ব্যক্তি ভেবেছিলেন সাপ কামড়ানোর পর পরই মরে যাবেন তিনি। এই ভুলের বশবর্তী হয়েই তিনি আঙুল কেটেছিলেন। সেই আঙুল কাটা অপ্রয়োজনীয় ছিলেন বলেও জানিয়েছেন ওই চিকিৎসক।
দিনাগকিস্ট্রোজন অ্যাকুটাস একটি বিষধর সাপ। চিনের দক্ষিণ-পূর্ব, ভিয়েতনামের উত্তরাংশ ও তাইওয়ানে এই সাপের দেখা মেলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



