ছোটপর্দায় সাফল্যের পর বড়পর্দায় যাত্রা শুরু করেছেন অভিনেত্রী সাবিলা নূর। প্রথম দুটি সিনেমা দিয়ে নিজের অবস্থান শক্ত করার পর বর্তমানে তিনি ব্যস্ত আছেন শাকিব খানের ‘রকস্টার’ সিনেমার শুটিং নিয়ে।

তবে কাজের সাফল্যের মাঝেই এবার সামাজিক মাধ্যমে ট্রলের মুখে পড়েছেন এই অভিনেত্রী। নেটিজেনদের একাংশ তাকে ‘বাংলার উরফি জাভেদ’ বলে কটাক্ষ করছেন।
সম্প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেন সাবিলা নূর। ওই অনুষ্ঠানের কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর তার পোশাক নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। অনেকেই দাবি করেন, তার পোশাকের ধরন ভারতীয় ইনফ্লুয়েন্সার ও অভিনেত্রী উরফি জাভেদের মতো।
ফেসবুকের একটি নাটক বিষয়ক গ্রুপে ছবি পোস্ট করে একজন নেটিজেন লিখেছেন, “আমার কাছে মনে হচ্ছে বাংলার উরফি জাভেদ।” মন্তব্যের ঘরে অনেকে এতে সহমত জানান। তবে কেউ কেউ আবার ভিন্নমতও প্রকাশ করেছেন।
আরও পড়ুনঃ
এদিকে কাজের দিক থেকে সাবিলা নূর অভিনীত ‘বনলতা এক্সপ্রেস’ ঈদে মুক্তি পায়, যেখানে তিনি ‘চিত্রা’ চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটি দর্শকমহলে ভালো সাড়া পাচ্ছে বলেও জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


