
প্রদ্যুত রায় ৯০ দশকে জনপ্রিয় ছাত্রনেতা ছিলেন। পরবর্তীতে তিনি একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেন। ধর্মান্তরিত হওয়ার পর তার নতুন নাম রাখা হয়েছে নূর মোহাম্মদ হাসান।
ধর্মান্তরিত হওয়ার বিষয়ে নূর মোহাম্মদ হাসান (প্রদ্যুত রায়) বলেন, ইসলাম শান্তির ধর্ম। এ ধর্মের আদর্শকে ভালোবেসে আমি ধর্মান্তরিত হয়েছি। এখন আমার পরিচয় আমি একজন মুসলমান। পরিবারের মধ্যে একমাত্র আমিই ইসলাম ধর্ম গ্রহণ করেছি। তবে এখন আমি নিজেকে একা মনে করছি না। পুরো মুসলিম উম্মাহই আমার ভাই। সবাই আমাকে এখন আগের চেয়ে আরও বেশি আদর স্নেহ করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



