Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সাবেক ডেপুটি স্পিকার শওকত আলীর দাফন আজ
জাতীয় বিভাগীয় সংবাদ

সাবেক ডেপুটি স্পিকার শওকত আলীর দাফন আজ

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 17, 2020Updated:November 17, 20202 Mins Read

সাবেক ডেপুটি স্পিকার শওকত আলীর দাফন আজ

Advertisement

জুমবাংলা ডেস্ক: জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার, ৬ বারের নির্বাচিত সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, ঐতিহাসিক আগরতলা মামলার অন্যতম অভিযুক্ত কর্নেল (অব.) শওকত আলীর আজ দাফন।

শওকত আলীর মরদেহবাহী সশস্ত্র বাহিনীর হেলিকপ্টার আজ সকাল ১০টা ৩৭ মিনিটে শরীয়তপুর স্টেডিয়ামে অবতরণ করে। সেখান থেকে তাকে তার নিজবাড়ি নড়িয়ায় নেয়া হয়। সকাল ১১টা থেকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য নড়িয়া শহীদ মিনারে তার মরদেহ রাখা হবে। বাদ জোহর নড়িয়া বি এল উচ্চ বিদ্যালয়ে নামাজে জানাজা শেষে নিজ বাড়িতে শরীয়তপুরের নড়িয়ায় স্বাধীনতা ভবনে চির নিদ্রায় শায়িত হবেন বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) শওকত আলী।

সোমবার বাদ মাগরিব তার প্রথম নামাজে জানাজা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হয়। এর আগে বিকেল সাড়ে ৩টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ জাতীয় শহীদ মিনারে রাখা হয়।

ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সোমবার সকাল সাড়ে ৯ টায় তিনি ইন্তেকাল করেন। জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, শওকত আলী কিডনির জটিলতা, ডায়াবেটিস ও নিউমোনিয়ায় ভুগছিলেন। তার উচ্চ রক্তচাপ এবং হৃদরোগও ছিল। এ কারণে তিনি সিএমএইচে চিকিৎসা নিচ্ছিলেন। শওকত আলী হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। ২৯ অক্টোবর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ আত্মীয়-স্বজন, অসংখ্য গুণগ্রাহী ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।

শওকত আলীর মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ গভীর শোক প্রকাশ করেছেন।

১৯৬৯ সালে তৎকালীন পশ্চিম পাকিস্তানী শোসকগোষ্ঠী কর্তৃক রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও আগরতলা ষড়যন্ত্র মামলায় শওকত আলীকে ২৬ নম্বর আসামী করা হয় এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে একসঙ্গে তিনি কারাবাস করেছেন।

শওকত আলী সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন। কর্নেল পদে থাকা অবস্থায় তিনি অবসরে যান। এরপর তিনি শরীয়তপুর-২ (নড়িয়া) আসন থেকে ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালে আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় এলে তিনি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হন।

তিনি মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ৭১ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ছিলেন। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026
অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

July 22, 2026
Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

July 22, 2026

Latest News

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa