জুমবাংলা ডেস্ক : বিয়ের ৪ মাস যেতেই সাবেক দুই প্রেমিককে নিয়ে স্বামীকে হত্যার পরিকল্পনা করেন স্ত্রী রাবেয়া আক্তার মুসকান। পরিকল্পনা অনুযায়ী স্বামীকে চেতনানাশক ওষুধ খাইয়ে প্রেমিক ও তাদের সহযোগীদের নিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে পালিয়ে যায় তার প্রেমিকরা। বরিশালের গৌরনদী উপজেলায় এ ঘটনা ঘটে।

সংবাদ সম্মেলন

Advertisement

এ বিষয়ে বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, গৌরনদী উপজেলার কালনা গ্রামের কবির বেপারির ছেলে সৌরভ বেপারির সঙ্গে গত চার মাস আগে বিয়ে হয় রাবেয়া আক্তার মুসকানের। বিয়ের পর থেকেই সৌরভের সঙ্গে মুসকানের টুকিটাকি বিষয় নিয়ে ঝগড়াঝাটি হতো।

তাই স্ত্রী রাবেয়া আক্তার মুসকান তার সাবেক দুই প্রেমিক রায়হান ও সিয়ামকে নিয়ে স্বামীকে হত্যার পরিকল্পনা করেন।

পরিকল্পনা মোতাবেক গত ২৫ জানুয়ারি দুপুরবেলা কৌশলে স্বামী সৌরভ বেপারিকে চেতনা নাশক ওষুধ খাওয়ায় স্ত্রী মুসকান।

এরপর মার্কেটে যাওয়ার কথা বলে সৌরভকে গৌরনদী বন্দরে নিয়ে যায় স্ত্রী মুসকান, এসময় সৌরভ অসুস্থতা বোধ করলে তাকে অটোতে করে বাড়ির উদ্দেশে রওনা হন তিনি।

অটোটি কালনা গ্রামের সামচুল হকের বাড়ির কাছাকাছি আসলে আগে থেকেই প্রস্তুত থাকা মুসকানের সাবেক দুই প্রেমিক রায়হান, সিয়াম ও তাদের সহযোগীরা এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থল থেকে সটকে পড়ে।

ঘটনার খবর পেয়ে পুলিশ সৌরভকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। সৌরভের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে রেফার করেন ডাক্তাররা।

ঘটনার পর স্ত্রী মুসকানের কথাবার্তা সন্দেহজনক হওয়ায় পুলিশ তাকে আটক করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্ত্রী মুসকান স্বীকার করে যে তার সাবেক দুই প্রেমিকের সহযোগিতায় হত্যা চেষ্টা করেন।

এ ঘটনায় স্ত্রী রাবেয়া আক্তার মুসকান, তার সাবেক দুই প্রেমিক রায়হান, সিয়াম ও হত্যাচেষ্টায় জড়িত জিহাদ হাসান রাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় বাদী হয়ে মামলা দায়ের করেছেন সৌরভের বাবা কবির বেপারী। তিনি বলেন, আমার ছেলে ঢাকা মেডিকেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমি উক্ত ঘটনার সঙ্গে জড়িত সকলের দৃষ্টান্তমূলক বিচার চাই।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.