জুমবাংলা ডেস্ক : আজ শনিবার সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ও স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলীর চতুর্থ মৃত্যুবার্ষিকী।
এই উপলক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচির পালন করবে সৈয়দ মহসীন আলী ফাউন্ডেশন, জেলা আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গ সংগঠন ও তার পরিবার।
সৈয়দ মহসীন আলীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল ১০টায় মরহুমের করবে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
এছাড়া মৌলভীবাজার শহরের বেরিরপারস্থ মহসীন আলীর বাস ভবনে স্মরণসভা, কোরআন খতম, মিলাদ, দোয়া, খাদ্য বিতরণ ও এতিমদের খাবার বিতরণ করা হবে বলে জানান প্রয়াত মন্ত্রীর মেঝো মেয়ে ও সৈয়দ মহসীন আলী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দা সানজিদা শারমিন।
২০১৫ সালের এই দিনে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ মহসীন আলী মৃত্যুবরণ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


