Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ সামনে কঠিন সময়, আকাশে শকুন উড়ছে: শামীম ওসমান
ঢাকা বিভাগীয় সংবাদ রাজনীতি

সামনে কঠিন সময়, আকাশে শকুন উড়ছে: শামীম ওসমান

By iNews DeskSeptember 13, 20212 Mins Read

সামনে কঠিন সময়, আকাশে শকুন উড়ছে: শামীম ওসমান

Advertisement

জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, শেখ হাসিনা মানে বাংলাদেশ, শেখ হাসিনা মানে উন্নয়ন, শেখ হাসিনা মানেই আগামী প্রজন্মের ভবিষ্যৎ।

তিনি বলেন, সামনে আওয়ামী লীগের কঠিন পরীক্ষার সময়। শকুন আকাশে উড়ছে, এ শকুন কারা? এ শকুন স্বাধীনতাবিরোধীরা। যারা ২১ আগস্ট গ্রেনেড হামলা করেছে। তারাই বাংলাদেশের ভবিষ্যৎ ধ্বংস করতে চায়। এখনো স্বাধীনতাবিরোধীরা আওয়ামী লীগকে ধ্বংস করার পাঁয়তারা করছে।

তিনি আরও বলেন, এ ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাই আওয়ামী লীগকে শক্তিশালী করতে হলে ঐক্যবদ্ধের বিকল্প নেই।

সোমবার বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদের উপনির্বাচনের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়ার মনোনয়নপত্র জমা দেওয়ার আগে সোনারগাঁ উপজেলা পরিষদ মাঠে নেতাকর্মীদের উদ্দেশে শামীম ওসমান এসব কথা বলেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা দীপক কুমার বণিক, এএইচএম মাসুদ দুলাল, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, সোনারগাঁ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার প্রমুখ।

শামীম ওসমান বলেন, আজ থেকে সোনারগাঁয়ে আওয়ামী লীগ হবে এক পরিবারের। যেখান থেকে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থেকে নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নেবে। সারা বাংলাদেশের যে কোনো স্থানে ত্যাগী নেতাকর্মীরা যখন মূল্যায়িত হয় তখন সবাই খুশি হন। ত্যাগী নেতা অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়াকে মূল্যায়ন করায় সবার পক্ষ থেকে জাতির পিতার কন্যার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচার দাবি ও গণতন্ত্র রক্ষার দাবিতে ৪৯ জন প্রাণ দিয়েছিলেন। ওই সময় তাদের আমরা নিজ হাতে দাফন করেছি। এ নারায়ণগঞ্জ থেকে আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের পূর্বপুরুষরা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন। আমরা তাদের পরবর্তী প্রজন্ম হিসেবে দলকে ধরে রাখার চেষ্টা করছি।

পরে বিকালে সোনারগাঁ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং অফিসার মোহাম্মদ মতিয়ুর রহমানের কাছে সোনারগাঁ উপজেলা পরিষদের উপনির্বাচনের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়ার মনোনয়নপত্র দাখিল করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa