Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক সামরিক বাহিনীতে নারীদের বিশেষ স্বীকৃতি দিলো যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক

সামরিক বাহিনীতে নারীদের বিশেষ স্বীকৃতি দিলো যুক্তরাষ্ট্র

By Protik HossainFebruary 5, 2020Updated:February 5, 20202 Mins Read

সামরিক বাহিনীতে নারীদের বিশেষ স্বীকৃতি দিলো যুক্তরাষ্ট্র

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে অবদান রাখা সকল পর্যায়ের নারীদের আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হলো। যে নারীরা দীর্ঘদিন ধরে দেশটির সামরিক বাহিনীতে কাজ করছেন এবং যারা সদ্য নিয়োগ পেয়েও কাজে দক্ষতার পরিচয় দিয়েছেন তাদের নিয়ে এক মিলনমেলার আয়োজন করা হয়। শুধু তাই নয়, সাফল্য অর্জন করা পুরুষ সামরিক কর্মকর্তাদের মা ও স্ত্রীকেও দেওয়া হয়েছে স্বীকৃতি।

সম্প্রতি ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পা কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেন দেশটির নৌবাহিনীর নারী কর্মকর্তা ট্রিশ লেটো এবং সামরিক এক কর্মকর্তার স্ত্রী আইরিশ গ্রিন। নারীর ক্ষমতায়ন ও অবদান ধরে রাখতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান অনুষ্ঠানের দুই আয়োজক।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি ফিলিস উইলসন বলেন, ‘সামরিক বাহিনীতে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে এদেশের মেয়েরা। আমরা মনে করি, পুরুষের সাফল্যের পেছনেও রয়েছে মা কিংবা স্ত্রীর অবদান। কিন্তু এটা কেউ দেখে না। সাফল্যের পেছনে থাকা নারীর স্বীকৃতি সহজে মেলে না। নারীর অবদান যেন পুরুষরা ভুলতে না পারে এজন্য আজকে এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘ইতিহাস থেকে আমরা দেখি বেশিরভাগ ক্ষেত্রে নারীর অবদান উপেক্ষিতই থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সামরিক বাহিনীর নারীরা যে বিশাল অবদান রেখেছেন, জীবনের ঝুঁকি নিয়ে দেশের জন্য কাজ করেছেন তা ক’জন মনে রেখেছে? বিশ্বযুদ্ধ শেষে কেবল পুরুষ কর্মীদেরই জয়গান শোনা গেছে। প্রতিটি ক্ষেত্রে নিজের কাজের স্বীকৃতিটুকু পেতেও অনেক বেগ পেতে হয় নারীদের।’

সামরিক বাহিনীতে সদ্য নিয়োগ পাওয়া দুই সন্তানের মা চেরিসা জ্যাকসন বলেন, `আত্মবিশ্বাস নিয়ে এই পেশায় এসেছি। এখন আরও ভালো লাগছে যে, সামরিক বাহিনীতে নারীদের অবদান উপেক্ষা করা হয় না। বরং চমৎকার আয়োজনের মধ্য দিয়ে সকল পর্যায়ের নারীদের সম্মান জানানো হচ্ছে। এভাবেই ধীরে ধীরে সমাজ ও ব্যক্তিচিন্তায় পরিবর্তন আসবে।’

তথ্যসূত্র : সারাবাংলা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)
Related Posts
Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

July 21, 2026
Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

July 21, 2026
মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

July 21, 2026

Latest News

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

রাজীব খাণ্ডেলওয়াল

‘স্ত্রীর গোলামি’ করতেই শান্তি পাই : রাজীব খাণ্ডেলওয়াল

রাজা

৪০ রানী নিয়ে পোশাক ছাড়াই গোসল করতেন এই রাজা

অভিনেত্রী স্বরা

ককরোচ জনতা পার্টির আন্দোলন থেকে অভিনেত্রী স্বরার স্বামী গ্রেপ্তার

Saudi

সৌদিতে গৃহকর্মীদের ইকামা নবায়নে বড় সুখবর

UK-prime-minister

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহ্যাম

হরমুজ

হরমুজ দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না, হুঁশিয়ারি ইরানের

Sap

বিমার টাকার লোভে বিছানায় বিষধর সাপ ছেড়ে স্বামীকে হত্যা!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa