
খাদ্য সহায়তার সময় সেখানে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, চুয়াডাঙ্গা কলিমুল্লাহ, আলমডাঙ্গা থানা ওসি আলমগীর কবীর, চুয়াডাঙ্গা সদর থানা ওসি আবু জিহাদ ফকরুল আলম খান।
জেলা পুলিশ সুপার বলেন, এই চরম করোনাভাইরাস সংকটকালে নিজ এলাকার দরিদ্র ও নিম্নমধ্যবিত্তদের সহায়তায় সরকারের পাশাপাশি সমাজের সামর্থবানদের এগিয়ে আসা উচিত। এ ক্ষেত্রে তরুণ প্রকৌশলি সাইফুর রহমান লিমন নিজ এলাকার দরিদ্রদের পাশে দাঁড়িয়ে অনুকরণীয় উদাহরণ সৃষ্টি করলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



