জুমবাংলা ডেস্ক : কঠোর লকডাউনের চতুর্থ দিনে নিষেধাজ্ঞা অমান্য করায় সারাদেশে ৪৩৮ জনকে ৪ লাখ ৪ হাজার ৭৫০ টাকা জরিমানা করেছে র্যাব। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ৫৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড করেন।
রোববার সন্ধ্যায় র্যাব সদরদফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং-এর সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিধিনিষেধ বাস্তবায়নে সারাদেশে র্যাবের ১৮৭টি টহল ও ২১১টি চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। বিনা প্রয়োজনে মানুষের চলাচল নিয়ন্ত্রণে র্যাবের জনসচেতনামূলক মাইকিং, লিফলেট বিতরণ ও স্বাস্থ্যবিধি চলতে উদ্বুদ্ধ করা হয়। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সরকার ঘোষিত বিধি-নিষেধ বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধকরণে বিনামূল্যে প্রায় ২ হাজার মাস্ক বিতরণ করা হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করা হয়। পাশাপাশি ৩০ জন অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্য সহায়তাও প্রদান করে র্যাব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


